ওমর ফারুক সুমন | ০১:৩৯ পিএম, ২০২১-০৪-২২
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পাহাড়ি মোটর সাইকেল সমিতির নিষেধাজ্ঞা অমান্য করায় মোটরসাইকেলে আগুন দেয়ার ঘটনায় মামলা দায়ের করেছে আগুনে ভস্মীভূত মোটরসাইকেল চালক সাহেদ।
বুধবার রাত ৯ ঘটিকায় বাঘাইছড়ি থানায় ৮ জন পাহাড়ি যুবকের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০ জনকে আসামি করে এই মামলা দায়ের করা হয়।
আসামিদের সকলের বাড়ি বাঘাইছড়ি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে।
বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন,আমরা পুড়ে যাওয়া মোটরসাইকেলটি আলামত হিসেবে জব্দ করে প্রকৃত দোষীদের শনাক্তে তদন্ত শুরু করেছি শীঘ্রই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
ফেব্রুয়ারী মাসে উপজেলা পরিষদ কার্যালয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কক্ষে গুলি করে ইউপি সদস্য সমর বিজয় চাকমাকে হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে সুমন চাকমা নামে এক পাহাড়ি মোটর সাইকেল চালককে আটক করে পুলিশ।
সুমন চাকমাকে নির্দোষ দাবী করে তার মুক্তি দাবিতে পাহাড়ি এলাকায় মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আরোপ করে পাহাড়ি মোটর সাইকেল চালকক সমিতির সদস্যরা।
গত ২০ এপ্রিল মঙ্গলবার বিকালে বেনামি একটি উন্মুক্ত বিজ্ঞাপ্তির মাধ্যমে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিলো।
জীবিকার তাগিদে উপজেলার বটতলী এলাকার ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক সাহেদ বাঘাইছড়ি ইউনিয়ন মূখ আর্যপুর এলাকায় গেলে আগে থেকে উৎপেতে থাকা পাহাড়ি তিন যুবক তার গতি রোধ করে তাকে মারধর করে তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited