কাউখালী প্রতিনিধি | ০১:০০ পিএম, ২০২১-০৫-০৩
পবিত্র রমজান উপলক্ষে কাউখালীতে ইফতার সামগ্রী বিতরণের মাধ্যমে এতিম বাচ্চাদের মুখে হাসি ফুটিয়েছে কাউখালি ব্লাড ব্যাংক।
২ মে (রবিবার) রেইনবো ফাউন্ডেশনের সহযোগিতায় ছিদ্দিক-ই- আকবর দাখিল মাদরাসা ও এতিমখানা, কাউখালি রশিদিয়া তালিমুল কোরান একাডেমি ও এতিম খানা ও পোয়াপাড়া ফারুকে আজব রাঃ আদর্শ ইসলামিক একাডেমি ও এতিমখানার মোট ১৮০ জন এতিমদের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করেন সামাজিক সচেতনতা মূলক সংগঠন কাউখালি ব্লাড ব্যাংক।
এসময় উপস্থিত ছিলেন কাউখালি ব্লাড ব্যাংকের সভাপতি জনাব ফরিদা পারভিন (সখী), সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সিনিয়র সহ-সভাপতি জনাব ফয়জুর রহমান (ইরফান) এবং রবিউল ইমাদ সহ সংগঠনের সদস্যরা। সংগঠনটির সভাপতি জানান, কাউখালি ব্লাড ব্যাংকের আজকের উদ্দেশ্য ছিলো সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ইফতার বিতরণের মাধ্যমে সামান্য পরিমান হাসি ফুটানো। পরবর্তিতে এর পরিধি বাড়িয়ে আমরা আরো বড় কিছু করার চেষ্টায় অব্যহত থাকবো।
সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, আমরা কাউখালী বাসিদের সাথে আরো বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করতে চাই এক্ষেত্রে কাউখালি বাসির সহযোগিতা একান্ত কাম্য এবং রাজনৈতিক প্রতিনিধি এবং সমাজের বিত্তবানদের কাউখালি ব্লাড ব্যাংকের দিকে সুদৃষ্টি এবং সহযোগীতার হাত বাড়ানোর আবেদন জানান।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited