এম এইচ ইকবাল | ১১:১৯ পিএম, ২০২১-০৫-০৬
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় দেশে দ্বিতীয় ধাপে লকডাউন পড়ায় কর্মহীন ক্ষতিগ্রস্থ অস্বচ্ছল দুঃস্থ ও দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে কাউখালী উপজেলার কাশখালী গ্রামের যুব সমাজ।
বৃহস্পতিবার সকালে কাশখালী গ্রামের অর্ধশত গরিব দুঃখী মানুষের মাঝে ২ কেজি বাংলা সেমাই, ২ প্যাকেট লাচ্ছা সেমাই, ১কেজি চিনি, ১কেজি আলু, বাদাম, কিসমিস ও মসলা বিতরণ করা হয়।
এসময় কাউখালী উপজেলার বীর মুক্তিযোদ্ধা কমান্ডার বাহার মিয়া,কাশখালী আদর্শগ্রাম জামে মসজিদ এর সভাপতি মোঃ আব্দুল মোতালেব, উপহার সামগ্রী বিতরণ কমিটির আহবায়ক মোঃ পারভেজ মোশারফ, যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুর রহিম, সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম, উপদেষ্টা মোঃ ইব্রাহিম রবিনসহ আরও কমিটির সদস্যবৃন্দগণ উপস্থিত ছিলেন।
কাশখালী যুব সমাজের উপহার সামগ্রী বিতরণ কমিটির আহবায়ক মোঃ পারভেজ বলেন,ঈদকে সামনে রেখে ঘরবন্দী মানুষ যাতে প্রিয়জনদের নিয়ে ইদ উদযাপন করতে পারে সে জন্য আমাদের পক্ষ হতে এসব উপহার সামগ্রী বিতরণ করা। ধাপে ধাপে আমাদের এই কার্যক্রম চলবে। সমাজের বিত্তশালীরা যদি এগিয়ে আসে তাহলে গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফুটবে।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited