নিজস্ব প্রতিবেদক | ০২:০৪ এএম, ২০২১-০৫-১২
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ভিবিডি রাঙ্গামাটির উদ্যোগে ১২২টি অস্বচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।মঙলবার রাতে ভিবিডি রাঙামাটি জেলা শাখার আয়োজনে পুরো রাঙামাটি শহরের অসহায়দের তালিকা করে ঈদ উপহার বিতরণ করা হয়।
করোনা মহামারির কারনে বহু পরিবারের মাঝে আসচ্ছলতা দেখা দিয়েছে তাই তাদের ঈদ পালন করা কষ্টসাধ্য ব্যাপার। তাই এসকল পরিবারের মাঝে ঈদের আনন্দ পৌছে দিতে ভিবিডি রাঙ্গামাটি জেলা "ঈদের খুশি সবার সাথে" নামক ইভেন্ট হাতে নিয়েছে বলে জানিয়েছে সংগঠনটির ভলান্টিয়াররা।
সংগঠনটির ভলান্টিয়াররা আরো জানায়,ভলান্টিয়ারদের ঈদ শপিংয়ের টাকা দিয়ে এবং রাঙ্গামাটির বিভিন্ন বিত্তবান শুভাকাঙ্ক্ষীদের সহযোগীতায় আমরা শতাধিক পরিবারের জন্য ঈদ উপহারের আয়োজন করা হয়েছে। পরিবারগুলো যেনো অসম্মানিতবোধ না করে তাই ভলান্টিয়ারগণ রাতের আধাঁরে প্রত্যেকের ঘরে ঘরে উপহার পৌছে দিয়েছি।
উক্ত ইভেন্ট এর ইভেন্ট লিডার সামিউল আলম রণ বলেন "ভিবিডি রাঙ্গামাটি জেলা দীর্ঘদিন যাবত রাঙ্গামাটির সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য কাজ করে যাচ্ছে।তারই ধারাবাহিকতা বজায় রেখে ঈদের খুশি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা এই ইভেন্টের আয়োজন করেছি। গরিব দুস্থ মানুষদের কাছে ঈদ আনন্দ পৌঁছে দিতে তাদের পাশে ঈদের বাজার সামগ্রী পৌঁছে দিচ্ছি।আমাদের সামনেও এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য,গত ২৬-৩০ এপ্রিল আমাদের ভলান্টিয়ারগণ রাঙ্গামাটির প্রতিটি এলাকায় জরিপ করে উপকারভোগী পরিবারগুলো খুজে বের করে ভলান্টিয়াররা।উপহার পেয়ে পরিবারগুলো প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি সংগঠনের জন্য দোয়া করেছেন।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited