নিজস্ব প্রতিবেদক | ০৫:২২ পিএম, ২০২১-০৫-১৩
নামাজরত ফিলিস্তিনি মুসল্লিদের উপর ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মে) দুপুরে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে আহলে সুন্নাত ওয়াল জমা’আত রাঙামাটি জেলা সমন্বয় কমিটি।
বনরূপা জামে মসজিদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, ইসরায়েল বারবার ফিলিস্তিনিদের উপর হামলা করে প্রমান করেছে তারা সন্ত্রাসী রাষ্ট্র। এসব হামলায় আমেরিকা ইসরাইলকে ইন্দন যোগাচ্ছে বলেও অভিযোগ করেন বক্তারা। ইসরায়েলের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে সকল দেশকে প্রতিবাদ ও প্রতিরোধের আহবান জানানো হয়। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই হামলার প্রতিবাদ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান বক্তারা। একই সাথে সমাবেশ থেকে ফিলিস্তিনি জনগনের উপর বারবার ইসরায়েলি বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
আহলে সুন্নাত ওয়াল জমা’আত রাঙামাটি জেলা সমন্বয় কমিটির সদস্য সচিব এম এ মুস্তফা হেজাজীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, বনরূপা জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব হাফেজ ক্বারী সুলতান মাহমুদ আল ক্বাদেরী, কাঠালতলী জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ ক্বারী সেকান্দর হোসাইন আল ক্বাদেরী, জেলা গাউসিয়া কমিটির সদস্য সচিব ও বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি মুহাম্মদ আবু সৈয়দ।
মুহাম্মদ ইব্রাহিম জাবেদের পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ আজম খান, রাঙামাটি-চট্টগ্রাম ট্রাক মিনি ট্রাক মালিক শ্রমিক যৌথ কমিটির সভাপতি আলহাজ্ব সাব্বির আহমেদ ওসমানী, আমানতবাগ জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোঃ আখতার হোসেন চৌধুরীসহ বিভিন্ন মসজিদের ইমাম, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited