ওমর ফারুক সুমন | ০৭:৪১ পিএম, ২০২১-০৫-১৬
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এ বছর নির্দিষ্ট সময়ে বৃষ্টিপাত না হওয়ায় পাহাড়ের ঝিরি ঝর্না সব শুকিয়ে পানির স্তর নিচে নেমে গেছে, ফলে পানির তীব্র সংকট দেখা দিয়েছে।
রিংওয়েল টিউবওয়েল গুলোতেও পর্যাপ্ত পানি মিলছে না। রাত পোহালেই পানির জন্য যথারীতি যুদ্ধ করতে হয় বাঘাইছড়ির সাজেক, জীবতলী, তালুগদার পাড়া, মুসলিম ব্লক, বটতলী, উগলছড়ি, কাচালং বাজার, প্রশিক্ষণ টিলা উচু এলাকার বাসিন্দাদের।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম খাবার পানির তীব্র সংকটের কথা শিকার করে বলেন, এবছর বৃষ্টিপাতের পরিমান কম হওয়ায় এই পানির সংকট দেখা দিয়েছে। তবে জনস্বাস্থ্য বিভাগের মাধ্যমে উপজেলায় এবার প্রচুর টিউবওয়েল বরাদ্দ দেয়া হয়েছে। উপজেলা পরিষদও পানির সংকট নিরসনে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে, সেগুলো বাস্তবায়ন করা গেলে আগামীতে পানির এই সংকট থাকবেনা।
এদিকে, জনস্বাস্থ্য বিভাগ বলেছে এই সমস্যা রাতারাতি সামাধান করা সম্ভব নয়, পাহাড়ি অঞ্চল হওয়ায় গভীর নলকূপ বসানোর কাজটিও কঠিন তাই তাদের প্রকল্প বাস্তবায়নে কিছুটা বেগ পেতে হচ্ছে।
স্থানীয় গ্রামবাসীর দাবী, কিছু এলাকায় গভীর নলকূপ থাকলেও স্থাপনের সময় সংশ্লিষ্ট বিভাগের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে সঠিক নিয়ম ও গভীরতা না মানায় শুকনো মৌসুমে পানির সংকট দেখা দেয়। তাই নতুন নলকূপ বসানোর সময় প্রশাসনিক ভাবে সঠিক তদারকির জোর দাবী জানান এলাকাবাসী।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited