মেহেরাজ হোসেন সুজন | ০৭:১০ পিএম, ২০২১-০৫-২৩
রাঙামাটির নানিয়ারচরের ২নং ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারে জন্ম নিবন্ধন ডিজিটাল ও সংশোধন করার কাজে (দুইশত পঞ্চাশ) করে নিয়মতান্ত্রিক এর অধিক টাকা রাখার অভিযোগ তুলেছে ভুক্তভোগীরা।
রবিবার (২৩ মে) দুপুরে গোপন তথ্যর ভিত্তিতে প্রতিবেদক সরজমিনে নানিয়ারচর ২ং ইউনিয়ন পরিষদ মাঠে গেলে কাঠ ফাটা রোদে বসে থাকতে দেখে দূর্গম এলাকা থেকে আসা এক ষাটোর্ধ্ব এক বয়স্ক ব্যক্তি থেকে জানা যায়, আমি আমার মেয়ের জন্ম নিবন্ধন গত বছর ডিজিটাল করেছি একশত টাকা দিয়ে কিন্তু সেই জন্ম নিবন্ধনে নাম ও তারিখে ভুল থাকায় এখন আবার দুইশত পঞ্চাশ টাকা করে নিচ্ছে। বিদ্যালয় থেকে দেয়া তথ্যছক পূরনের জন্য তাড়াতাড়ি করে জন্ম নিবন্ধনটি সংশোধন করতে এসেছি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক অর্ধশত বয়সী ব্যক্তি বলেন, আমার ডিজিটাল সেন্টারে জন্ম নিবন্ধন ডিজিটাল করতে দুইশত পঞ্চাশ টাকা দিয়ে আমি সঠিক নাম ঠিকানা দিয়ে আসলেও আজ নিতে এসে দেখি নামে ভুল হয়েছে। আমার যতটুকু ধরণা হচ্ছে এটি তিনি ইচ্ছা করেই করেছেন। আমি সেটি সংশোধনের জন্য আবার সেখানে জন্ম নিবন্ধনটি রেখে দিয়ে আসছি।
এক স্কুল ছাত্রের সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমি অনেক্ষণ ধরে দাঁড়িয়ে আছি এখনো জন্ম নিবন্ধন ডিজিটাল করার জন্য ভিতরে যাইনি তবে সবাইকে দেখছি দুইশত পঞ্চাশ টাকা করে দিচ্ছে।
সুত্রে জানা যায়, নানিয়ারচরের স্কুল গুলোতে তথ্যছকের আওতায় শিক্ষার্থী নিবন্ধন এর কাজ চলছে। তাই সবাই তাড়াহুড়ো করে নিজেরদের রক্তের গ্রুপ নির্ণয় ও জন্ম নিবন্ধন ডিজিটাল করতে তাড়াহুড়ো করছে।
এদিকে নানিয়ারচর ব্রিজ সংলগ্ন রাস্তার কাজ চলাতে নানিয়ারচরে কম্পিউটার অপারেটর এর প্রায় দোকান গুলো সাময়িক বন্ধ থাকায় শিক্ষার্থীরা ও তাদের অবিভাবকরা জন্ম নিবন্ধন ডিজিটাল করতে স্থানীয় দূর দুরন্ত দূর্গম এলাকা থেকে ছুটছে ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের দিকে।
সুত্রটি আরো জানায়, নানিয়ারচর ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার নিয়ে এর আগেও অনেক বার জন্ম নিবন্ধন করতে দিয়ে বার বার নাম বা তারিখ ভুল আসায় সংশোধনের জন্য হয়রানিও হতে হচ্ছে স্থানীয়দের।
আর এই কাজের চাপের জন্যই একটু বেশি দৌড়াদৌড়িতে থাকতে হচ্ছে, তাই টাকা বেশি রাখা হচ্ছে বলে জানিয়েছেন নানিয়ারচর ২ং ইউনিয়ন ডিজিটাল সেন্টার কর্মকর্তা সজিব চাকমা।
তিনি আরো জানান, জন্ম নিবন্ধন ডিজিটাল করতে প্রয়োজনে মন চাইলে বাহিরের কম্পিউটার অপারেটর থেকে করতে পারবে। না হয় পরে ডিজিটাল সেন্টারে এসে করতে পারে। এখন একটু বেশি কাজের চাপ।
নানিয়ারচর ইউনিয়ন পরিষদের সচিব সুমন বড়ুয়া জানায়, দুইশত পঞ্চাশ টাকা রাখছে জন্ম নিবন্ধন ডিজিটাল করতে এটা আমার জানা নেই, তবে নিয়মতান্ত্রিক এর বাহিরে কেউ অধিক অর্থ আদায় করলে তার জন্য সে দায়ী হবে। জন্ম নিবন্ধন ডিজিটাল করতে ডিজিটাল ফি হচ্চে শুধু পঞ্চাশ টাকা।
এদিকে বয়স যদি শুন্যে থেকে পয়ঁচাল্লিশ দিন হয় ফ্রি, পয়ঁচাল্লিশ দিন থেকে পাঁচ বছর বয়সীদের পঁচিশ টাকা পাচঁ বছরের ঊর্ধ্বে হলে পঞ্চাশ টাকা। জন্ম নিবন্ধন সংশোধনের ব্যাপারে নাম ঠিকানা সংশোধনে পঞ্চাশ টাকা ও তারিখ, বছর, মাস সংশোধনে একশত টাকা করে ফি হচ্ছে নিয়মতান্ত্রিক।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited