নিজস্ব প্রতিবেদক | ১০:৪৩ পিএম, ২০২১-০৫-২৮
গত রমজান মাসে যাকাত প্রদানকারী ব্যক্তি, নিজ পরিবার এবং আত্মীয় স্বজনদের নিকট হতে কিছু পরিবারের পারিবারিক ও অর্থনৈতিক অবস্থার পরিবর্তেনর লক্ষ্যে তহবিল সংগ্রহ করে ভিবিডি রাঙ্গামাটি জেলার তরুণরা।
সংগ্রহকৃত তহবিল হতে আজ ২৮ মে শুক্রবার ১০ টি পরিবারকে ১টি করে সেলাই মেশিন, ২টি পরিবারকে ২টি করে ছাগল ও শাক-সবজি বীজ এবং ১টি পরিবারকে একটি ভ্যান ও ভ্যানের সাথে বিক্রি করা জন্য নানা রকমের শাক-সবজি, ওজন মাপার ডিসিটাল মেশিন প্রদান করা হয়।
রাঙ্গামাটি আঞ্চলিক পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী কামাল উদ্দিন এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে এসব আত্মকর্মসংস্থান সামগ্রী বিতরণ করেন। জীবিকা নির্বাহের প্রয়োজনীয় উপাদান পেয়ে উপকারভোগী পরিবারগুলো আবেগ আপ্লুত হয়ে পরেন।
তারা জানান, ভিবিডি রাঙ্গামাটি কর্তৃক প্রদানকৃত এসব সরঞ্জাম দিয়ে আমরা আমাদের পারিবারিক এবং অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করতে পারবো।
আঞ্চলিক পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী কামাল উদ্দিন বলেন, ভিবিডি রাঙ্গামাটি সর্বদা মানুষের পাশে থেকে বিভিন্নভাবে সহযোগীতা করে থাকে তবে এইবারের উদ্যোগটি সব কিছু ছাড়িয়ে গেছে এমন উদ্যোগ রাঙ্গামাটিতে এই প্রথম দেখতে পেলাম ভিবিডি রাঙ্গামাটি জেলাকে ধন্যবাদ অসাধারণ প্রজেক্টেটি বাস্তবায়ন করার জন্য।
উপস্থিত অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ভিবিডি রাঙ্গামাটির মহৎ এই উদ্যোগের জন্য সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যৎ সফলতা কামনা করেছেন।
প্রজেক্ট লিডার আসিফ সালেহ বিন কামাল জানান, যাকাতের মাধ্যমে কিছু অসচ্ছল পরিবারকে আত্মনির্ভরতার মাধ্যমে সাবলম্বী করে গড়ে তোলার লক্ষে " আত্মনির্ভর " নামক একটি প্রজেক্ট হাতে নিয়েছিলাম।ভলান্টিয়ারগণ রাঙ্গামাটি শহরের প্রত্যেকটি ওয়ার্ডে জরিপ করে কিছু অস্বচ্ছল পরিবার খুজে বের করে এবং পরবর্তীতে বোর্ড মেম্বারগণ সরাসরি পরিবারগুলোর অবস্থান পর্যবেক্ষণ করে এই ১৩টি পরিবারকে বাছাই করেন। যাকাত প্রদানকারী ব্যক্তিদের প্রদানকৃত অর্থ দিয়ে আমরা এসব পরিবারের পাশে দাঁড়িয়েছি।
তিনি আরো জানান, আজ থেকে আগামী একবছর আমরা উক্ত পরিবারগুলো আমাদের পর্যবেক্ষণের আওতায় রাখা হবে এবং একবছর পরেও যদি তাদের আবার সাহায্য করার প্রয়োজনবোধ করি তাহলে আবার সহযোগীতা করা হবে। উক্ত প্রজেক্টটি প্রতিবছর চলমান থাকবে। চ্যালেঞ্জিং প্রজেক্টি বাস্তবায়ন হওয়ায় ভিবিডি রাঙ্গামাটির বোর্ড মেম্বারগণ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি রাঙ্গামাটির সর্বস্তরের মানুষ মহৎ এই উদ্যোগের জন্য সাধুবাদ জানিয়েছেন।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited