কর্ণফুলীতে ডুবে প্রাণ গেল শিক্ষার্থীর!


নিজস্ব প্রতিবেদক    |    ১১:২৮ পিএম, ২০২১-০৫-২৮

কর্ণফুলীতে ডুবে প্রাণ গেল শিক্ষার্থীর!

রাঙামাটির কাপ্তাইয়ে পানিতে ডুবে তন্ময় দাস (১৯) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। সে চট্টগ্রাম নগরীর টাইগারপাস এলাকার সুবল দাসের ছেলে।

শুক্রবার (২৮ মে) বিকেল সাড়ে ৫টায় ওয়াগ্গার সীতারঘাট এলাকায় এ ঘটনা ঘটে। সে চট্টগ্রাম সরকারি সিটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। বিষয়টি নিশ্চিত করেন কাপ্তাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন।

তিনি বলেন, চট্টগ্রাম শহর থেকে চন্দ্রঘোনার কয়লার ডিপোতে ঘুরতে আসেন ৮ জন যুবক। পরে সেখান থেকে বিকাল ৩টায় নৌকা যোগে সবাই আসেন সীতারঘাট মন্দির সংলগ্ন ঘাটে। এরমধ্যে কয়েকজন গোসল করতে পানিতে নামেন এবং ক’জন উপরে থাকেন। পরে গোসল শেষে সবাই উপরে উঠলেও নিখোঁজ হয় তন্ময়। অপেক্ষা করেও তার সন্ধান না মেলায় সরকারি জরুরি সেবা ‘৯৯৯’ এ ফোন করে বিষয়টি পুলিশকে জানান তারা।

তিনি আরও বলেন, পরে পুলিশ নৌবাহিনীর ডুবুরি দলকে খবর দিলে প্রায় ৩ ঘণ্টায় রাত পৌণে ৮টায় তার মরদেহ উদ্ধার করা হয়।