নিজস্ব প্রতিবেদক | ১২:৩৪ এএম, ২০২১-০৫-৩০
রাঙামাটিতে চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির মামলায় অভিযুক্ত রাঙামাটি কোতয়ালি থানার ওয়ারেন্টভুক্ত আসামী রাঙামাটি ৮নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো: নাসির উদ্দিন (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৮মে) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে রাঙামাটি কোতয়ালি থানার বিশেষ অভিযান পরিচালনা ওয়ারেন্টভুক্ত আসামী যুবলীগের সাবেক এই সাধারণ সম্পাদক মো: নাসির উদ্দিন কে আটক করে পুলিশ। আজ শনিবার (২৯মে) সকালে রাঙামাটি জর্জ কোর্টে প্রেরণ করা হয়। পরে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মো: নাসির উদ্দিনের বিরুদ্ধে রাঙামাটি শহরের বনরুপা ফরেষ্ট কলোনী সংলগ্ন রাস্তার ফুটপাতের ভাসমান দোকানদারদের কাছ থেকে চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে এবং ফুটপাতের প্রতিবন্ধী কলা ব্যবসায়ী রমজান আলীর কাছ থেকে চাঁদা আদায় ও প্রাণনাশের হুমকির অভিযোগে কোতয়ালী থানায় মামলা করেন তিনি।
মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি কোতয়ালী থানার ইনচার্জ (ওসি) মো: কবির হোসেন বলেন, যুবলীগ নেতা মো: নাসিরের বিরুদ্ধে রাঙামাটি শহরের বনরুপা ফরেষ্ট কলোনী সংলগ্ন রাস্তার ফুটপাতের ভাসমান দোকানদারদের কাছ থেকে চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে এবং ফুটপাতের এক প্রতিবন্ধী কলা ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা আদায় ও প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা রয়েছে। মো: নাসির রাঙামাটি কোতয়ালী থানার একজন ওয়ারেন্টভুক্ত আসামী। এতদিন তাকে পালাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি। তাকে গতকাল (২৮মে) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয় এবং আজ সকালে (২৯মে) কোর্টে প্রেরণ করা হয়। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
প্রসঙ্গত: গত বছর (১৩মে ২০ইং) রাঙামাটিতে চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ আওয়ামী-যুবলীগ, রাঙামাটি পৌর শাখার আওতাধীন ৮নং ওয়ার্ডের তৎকালীন সাধারণ সম্পাদক মো: নাসির উদ্দিনকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। তৎকালীন চাঁদাবাজির অভিযোগের মামলায় গতকাল তাকে গ্রেফতার করে কোতয়ালী থানা পুলিশ।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited