নিজস্ব প্রতিবেদক | ১১:২৭ পিএম, ২০২১-০৫-৩১
‘আসুন আমরা প্রতিজ্ঞা করি, জীবন বাঁচাতে তামাক ছাড়ি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটিতে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ জুন) সকাল ১১টায় রাঙ্গামাটিতে বিশ্ব পরিবেশ দিবস ও বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে জেলা প্রশাসন এর আয়োজনে, জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে থেকে সংক্ষিপ্ত র্যালীর আয়োজন করা হয়। র্যালী শেষে জেলা প্রশাসক এর কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল তাপস রঞ্জন ঘোষ, রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন ডা. বিপাশ খীসা, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার শানজিদা মুস্তারী, রুম্পা ঘোষ, এডজুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ আব্দুল রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষ্ণ প্রসাদ মল্লিক, রাঙ্গামাটি চেম্বারের সিনিয়র সহ সভাপতি উসাং মংসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, তামাক সেবনের সব প্রক্রিয়া থেকে বিরত থাকতে উৎসাহ প্রদান করার উদ্দেশ্যে দিবসটি বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে। এ ছাড়া দিবসটির উদ্দেশ্য তামাক ব্যবহারের ব্যাপক প্রাদুর্ভাব ও মানবস্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাবের বিষয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করানো। বক্তারা আরো বলেন, তামাক ও তামাকজাত পণ্যের ব্যবহার দিনকে দিন জনস্বাস্থ্যের জন্য হুমকির মাত্রা বাড়িয়ে তুলে। তামাকের কারণে হৃদরোগ, স্ট্রোক, ফুসফুস ক্যানসার, মুখ গহ্বরের ক্যানসার, ডায়াবেটিকস, অ্যাজমাসহ নানা রোগে ভুগছে। এসব রোগ প্রাণঘাতী, চিকিৎসা ব্যয়বহুল ও দীর্ঘমেয়াদি।
ধূমপান শুধু ব্যবহারকারীদের ক্ষতিগ্রস্ত করে না। উপরন্তু যারা তাদের আশপাশে থাকেন, তারাও এর ক্ষতির প্রভাব থেকে মুক্ত থাকতে পারেন না। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে তামাককে কোভিড-১৯ সংক্রমণ সহায়ক হিসেবে চিহ্নিত করে এর ব্যবহার নিরুৎসাহিত করার কথা বলা হয়েছে। তাই ধুমপানসহ তামাকজাতদ্রব্য ব্যবহারে সাধারণ মানুষকে সচেতন ও নিরুৎসাহিত করতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited