নিজস্ব প্রতিবেদক | ০১:২৫ পিএম, ২০২১-০৬-০১
রাঙামাটি শহরের কাঁঠালতলীস্থ নিবাসী ও বই দোকানের কর্মচারি খোকন কান্তি নাথ বাঁচতে চায়। গত নভেম্বর ২০২০ একটু একটু দাঁতের ব্যথা ছিল।পরে রাঙামাটি সদর জেনারেল হাসপাতালের ডেন্টাল বিভাগে ৩-৪বার ডাক্তার বেনজুকে দেখালাম সে বলল যেহেতু ব্যথা আরোগ্য হচ্ছে তাই চট্টগ্রাম গিয়ে উন্নতমানের ডাক্তার দেখালে ভাল হবে।চট্টগ্রাম গিয়ে ডাক্তার দেখানোর পর অনেক গুলো পরীক্ষা নিরিক্ষা করার পরে তার দাঁত ও মাড়িতে মরণব্যাধি ক্যান্সার ধরা পড়ে।
অপেক্ষা না করে ৩১ডিসেম্বর ২০২০ চট্টগ্রামে ডাক্তার দেখানোর পর অপারেশনের পরামর্শ দেওয়া হয়,সে অনুযায়ী অপারেশন করে অদ্যবধি চিকিৎসা চলছে। বর্তমানে খোকনের অবস্থা মারাতœক সংকটাপন্ন। প্রতি দিন তার চিকিৎসা বাবদ গুনতে হয় অনেক টাকা যা তার পক্ষে কোন মতেই সম্ভব নহে। সম্প্রতি ডাক্তার ক্যান্সার চিকিৎসায় ২টি ক্যামো দিয়েছেন একটির দাম প্রায় ৫০হাজার টাকা। এত ব্যয় বহুল চিকিৎসা তার জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। এত টাকা জোগাড় করা তার পরিবারের পক্ষে মোটেই সম্ভব নহে।
চট্টগ্রামের একটি বেসরকারি মেডিকেল সাইন্স কেয়ার হেলথ ক্লিনিক থেকে ক্যান্সার রোগি খোকন সামাজিক যোগাযোগ মাধ্যম তার ফেইজ বুক ওয়ালে লিখেছেন তাকে ক্যান্সার থেকে বাঁচাতে আর্থিক সহযোগিতায় সমাজের বিত্তশালীরা এগিয়ে আসার আহবান জানান। খোকন এখন আর কথা বলতে পারছে না। ক্রমশঃ দিন দিন তার শরীর স্বাস্থ্যের অবনতি ঘটছে। এই মূহুর্তে সকলের আর্থিক সহযোগিতা ও আর্শিবাদ কামনা করছি।
খোকনের স্ত্রী পূর্ণিমা রাণী দেবী বলেন,তার স্বামী একজন বই দোকানের কর্মচারি ছিলেন রোগি হওয়ার পর আয় রোজগার বন্ধ হয়ে গেছে। পরিবারের একমাত্র উপার্জনকারি ছিলেন তার স্বামী খোকন।নিকটতম আতœীয়স্বজন থেকে ঋণ করে গত নভেম্বর হতে এই পর্যন্ত চিকিৎসা চালিয়ে যাচ্ছি।এখন আর ঋণ ও কেউ দিচ্ছে না।তাকে বাঁচাতে অনেক টাকার প্রয়োজন।বর্তমানে চট্টগ্রামের একটি বেসরকারি মেডিকেল সাইন্স কেয়ার হেলথ ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় আছেন।তাকে বাঁচাতে ৫-৬ লক্ষ টাকার প্রয়োজন রয়েছে। যে কেউ সাহায্যের হাত বাড়াতে চাইলে খোকনের স্ত্রীর বিকাশ নম্বর-০১৮২০৩২৯০৫৯ এ সাহায্য পাঠাতে পারেন।
রাঙামাটি পৌর আওয়ামী লীগের ৭নং ওয়ার্ড এর সাংগঠনিক সম্পাদক কনক রতন নাথ জানান, খোকন একজন বই দোকানের কর্মচারি। দীর্ঘ দিন ধরে সে বই দোকানে চাকরি করে আসছে জানতাম। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারলাম মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে চট্টগ্রাম একটি বেসরকারি মেডিকেল ক্লিনিকে চিকিৎসাধীন। বর্তমানে সংকটনাপন্ন অবস্থা আছেন। তার চিকিৎসার জন্য ৫-৬ লক্ষ টাকার প্রয়োজন। এত টাকা ব্যয় করা তার পরিবারের জন্য কঠিন হয়ে পড়েছে।তাই তার চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ করছি। আসুন আমরা সবাই খোকনকে বাঁচাতে আর্থিক সহযোগিতা দিয়ে পাশে দাঁড়াই।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited