নিজস্ব প্রতিবেদক | ০৮:০১ পিএম, ২০২১-০৬-০১
রাঙামাটি জেলা প্রশাসকের সাথে সৌজন্য স্বাক্ষাত করেছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙামাটি জেলা শাখার নেতৃবৃন্দরা।
মঙ্গলবার সকালে সংগঠনের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান এর কার্যালয়ে স্বাক্ষাতে মিলিত হন। এ সময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙামাটি জেলা সভাপতি সাব্বির আহমদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান, সহ সভাপতি কাজি মোঃ জালোয়া, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু বকর ছিদ্দিক, সহ- সাংগঠনিক সম্পাদক এমএ হান্নান, মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক মোরশেদা আক্তার, মহিলা পরিষদ নেত্রী মনিকা আক্তার, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি হাবিব আজম উপস্থিত ছিলেন।
এ সময় নেতৃবৃন্দ পার্বত্য চট্টগ্রামে বিরাজমান ভূমি সমস্যা ভূমি বন্দোবস্তি ও রেজিষ্ট্রি সংক্রান্ত জটিলতা জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন।
এছাড়াও জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের শিক্ষা বৃত্তি, চাকুরী ও ভর্তির ক্ষেত্রে সকল সম্প্রদায়ের মাঝে সমবন্টন নিশ্চিত করতে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন
নেতৃবৃন্দ।
আলোচনায় জেলা প্রশাসক এসব বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার আশ্বাস দিয়ে বেলন পার্বত্য চট্টগ্রামের সকল মানুষের ন্যায্য অধিকার রক্ষা করা সরকারের দায়িত্ব।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited