নিজস্ব প্রতিবেদক | ১০:৫৯ পিএম, ২০২১-০৬-০১
রাঙামাটির নানিয়ারচর উপজেলায় বজ্রপাতের আঘাতে এক যুবক নিহত হয়েছে এবং অপর একজন আহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে নানিয়ারচরের সাপমারা ও ইসলামপুর এলাকায় এই হতাহতের ঘটনা ঘটে। নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার সন্ধ্যারাতে নানিয়ারচর ইউনিয়নের সাপমারা এলাকায় আকস্মিক বজ্রপাতের আঘাতে স্থানীয় বাসিন্দা বিমল চাকমার ছেলে তান্ডব রাশ চাকমা (৩৫) নিহত হয়।
তান্ডব রাশ চাকমা বিকেলে নৌকা যোগে বের হলে বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা দেখতে পেয়ে মরদেহ নিজ বাসায় নিয়ে আসে।
এদিকে, উপজেলার বুড়িঘাট ইউনিয়নের নয়া মিয়ার মেজো ছেলে ইমাদুল ইসলাম (২৮) নানিয়ারচর বাজারের উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে বজ্রপাতের আঘাতে গুরুত্বর আহত হয়। পরবর্তীতে তাকে উদ্ধার করে নানিয়ারচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited