লংগদু প্রতিনিধি | ০৬:০৪ পিএম, ২০২১-০৬-০৩
করোনার ভয়াবহতায় ক্রান্তিকালীন সময়ে বিপর্যস্ত হতদরিদ্র সাধারণ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে রাঙামাটির লংগদু উপজেলার রাজনগর (৩৭ ব্যাটালিয়ন) বিজিবি জোন।
বৃহস্পতিবার (৩জুন) লংগদু উপজেলা রাজনগর বিজিবি (৩৭ ব্যাটালিয়ন) জোনের উদ্যোগে গুলশাখালী বিজিবি ক্যাম্পে শতাধিক হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত এসব ত্রাণের মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবন, সহ বিভিন্ন খাদ্য সামগ্রী।
রাজনগর বিজিবি জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ তাজুল ইসলাম তাজ উপস্থিত থেকে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন। তিনি বলেন, এলাকার উন্নয়নমূলক কর্মকান্ড ও শান্তি শৃঙ্খলা রক্ষা সহ জনসাধারণের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে রাজনগর বিজিবি জোন। তিনি বলেন, এলাকায় শান্তি সম্প্রীতি বজায় থাকলে দ্রুত উন্নয়ন হয়। তিনি বলেন আমরা অতীতেও সাধারণ মানুষের পাশে ছিলাম, বর্তমানেও আছি আগামীতেও থাকবো। আপনারা যে কোন সমস্যার প্রয়োজনে আমাদের তথ্য দিন। যাতে সহযে সেবা দিতে পারি ।
এসময় আরো উপস্থিত ছিলেন, জোনের উপ অধিনায়ক মেজর জাহিদুল ইসলাম, বিজিবি জোনের আরএমও ক্যাপ্টেন ফখরুল ইসলাম রাজন, সহকারী পরিচালক জামাল উদ্দীন সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited