নিজস্ব প্রতিবেদক | ১১:০১ পিএম, ২০২১-০৬-১০
চন্দ্রঘোনা থানার অভিযানে ১০২ লিটার দেশীয় তৈরি চোলাই মহ সহ ১ জনকে আটক করা হয়েছে।
আটককৃত ব্যাক্তির নাম ইমরান হোসেন আরমান। সে চট্টগ্রাম জেলার হাটহাজারি উপজেলার বাসিন্দা জামশেদ আহমেদ এর ছেলে।
থানাসূত্রে জানা যায়, বৃহস্পতিবার চন্দ্রঘোনা থানার এস আই সেলিম ও মাহবুব এবং এ এস আই কল্যান, পদু ও সোহেল এর নেতৃত্বে থানা টীমের সদস্যরা বিকালে অত্র থানাধীন বাঙালহালিয়া ইউপিস্থ ডাকবাংলা আশ্রম পাড়ার মানুচিং মারমার চায়ের দোকানের পাশে পাকা রাস্তার উপর চেকপোস্ট এর দায়িত্ব পরিচালনা করার সময় (চট্টগ্রাম -থ-১১ -৭৭৭৯) একটি সিএনজি গাড়ি পুলিশকে দেখে দ্রুত পলায়ন করার চেস্টা করে। তৎক্ষনাৎ থানা টীমের সদস্যরা দ্রুত গাড়িটির পিছু ধাওয়া করে গাড়িটি আটকায়।
এসময় পুলিশ সদস্যরা গাড়ি তল্লাশী করলে অভিনব পদ্ধতিতে সীটের ভিতর গোপন পকেটে রাখা ৫২লিটার ও কন্টেইনার এ থাকা ৫০ লিটার সর্বমোট ১০২ লিটার দেশীয় তৈরী চোলাইমদ উদ্ধার করে। এবং গাড়ির থাকা আরমান নামের একজন ব্যাক্তি সহ সিএনজিটি আটক করে ও অপর একজন ব্যাক্তি পালিয়ে যায়।
এদিকে চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, উক্ত ঘটনায় পলাতক ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। এবং এ ঘটনায় আটককৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আসামীকে শুক্রবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited