রাজস্থলী প্রতিনিধি | ১০:০০ পিএম, ২০২১-০৬-১৪
“আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার” এই প্রতিপাদ্যে রাজস্থলী উপজেলার ১৭৭ গৃহ ও ভূমিহীন পরিবার কে জমি সহ ঘর উপহার দেওয়া হবে। আগামী ২০ জুন সকালে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে রাজস্থলী উপজেলার তিনটি ইউনিয়নে নির্মিত ১৭৭টি পাকাঘর উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী।
(১৪ জুন) সোমবার এ সব নির্মাণ কার্যক্রম এবং প্রস্তুতি দেখতে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া, গাইন্দ্যা ও ঘিলাছড়ি ইউনিয়নের বিভিন্ন গ্রাম পরিদর্শন করেন, প্রধানমন্ত্রী কার্যলয়ের উপসচিব সাখাওয়াৎ হোসেন।
পরিদর্শন কালে তিনি বলেন, আশ্রয়ন প্রকল্পে যারা বসবাস করবে তারা শুধু এখানে সময় কাটাবে সেটা নয়, তাদের আয় ও জীবিকায়নের ব্যবস্থা করতে হবে। পরিদর্শন কালে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা প্রশাসক কার্যলয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রেভিনিউ) শিল্পি রানী রায়, উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক, থানা অফিসার ইনচার্জ মফজল আহমদ খান, প্রকল্প বাস্তবায়ন রবিউল ইসলাম প্রমুখ।
পরিদর্শন কালে উপ সচিব বলেন, দুর্গম রাজস্থলীতে যে পরিমান কাজ হয়ছে তা তুলনা করা যায় না। মাননীয় প্রধানমন্ত্রীর উপহার পেয়ে পাহাড়ের অবহেলীত জনগন আজ মহা খুশি। ইতিপূর্বে মাননীয় প্রধানমন্ত্রী ভিডি ও কনফারেন্সের মধ্য দিয়ে রাজস্থলী উপজেলায় ৬২ টি ঘর প্রদান করেন। আগামী ২০ জুন আরো ১৭৭ টি ঘর উদ্বোধনের মধ্য দিয়ে প্রদান করা হবে বলে উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক জানান।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited