নিজস্ব প্রতিবেদক | ০৪:০৫ পিএম, ২০২১-০৬-১৮
রাঙামাটি বিএফডিসির ব্যবস্থাপক তৌহিদুল ইসলামের নির্দেশনা মোতাবেক বাজার টহল টিম মার্কেটিং অফিসার মোঃ সোয়েব সালেহীনের নেতৃত্বে শুক্রবার সকাল ৫ টায় রিজার্ভ বাজারে গোপন সংবাদের ভিত্তিতে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
মার্কেটিং অফিসার মোঃ সোয়েব সালেহীন জানিয়েছেন, এক শ্রেণির অসচেতন দুষ্কৃতিকারী কাপ্তাই হ্রদের ডিমওয়ালা মাছ অবৈধভাবে আহরণ করে স্থল পথে পাচারের চেষ্টা করে। গোপন সংবাদের ভিত্তিতে চোরাকারবারিদের গতিবিধি দীর্ঘসময় যাবত অনুসরণ করার পর বাজার মনিটরিং টিমের উপস্থিতি বুঝতে পেরে তারা মাছ গুলো ফেলে পালিয়ে যায়। এসময় টহল টিমের সদস্য সংখ্যা সীমিত (০৩ জন) হওয়ায় তাদের ধাওয়া করে আটক করা সম্ভব হয়নি।
পরবর্তীতে একটি পরিত্যক্ত ভবনের বিভিন্ন জায়গা ভালোভাবে তল্লাশি করে ১টি ২০ কেজি ও ১টি ১৮ কেজি ওজনের কাতল মাছ এবং ৪ কেজি ওজনের ১টি বোয়াল মাছ জব্দ করা হয়। জব্দকৃত মাছ গুলো বিএফডিসি অফিস প্রাঙ্গণে উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়। তিনি আরো বলেন, কাপ্তাই হ্রদের প্রজনন মৌসুমে অবৈধ মৎস্য আহরণরোধে বিএফডিসি কর্তৃক মনিটরিং ব্যবস্থাপনা জোরদার করা হলেও কিছু অসচেতন জেলে ও অসাধু মৎস্য ব্যবসায়ীদের কারণে মৎস্য পাচার বন্ধ করা বা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছেনা। হ্রদের জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ বৃদ্ধিতে সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতা একান্ত কাম্য।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited