নিজস্ব প্রতিবেদক | ১২:০৭ এএম, ২০২০-০৯-৩০
সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু এর স্বামী ও রাঙামাটির বিশিষ্ট ব্যবসায়ী শাহ আনোয়ার মিন্টু (৬৫) আর নেই। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যা ৭.৪৫ মিনিটে তিনি ইন্তেকাল (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন) করেছেন।
পারিবারিক সুত্রে জানা গেছে, ৪ সেপ্টেম্বর শাহ আনোয়ার মিন্টু অসুস্থ্যতা বোধ করলে তাকে চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর তিনি একই হাসপাতালে চিকিৎসা নেয়ার পর তার নেগেটিভ রিপোর্ট আসে কিন্তু ফুসফুসে সংক্রমণ ধরে পড়ে। কয়েকদিন আইসিউতে রাখার পর আজকে আইসিউ থেকে বের করে চট্টগ্রামের ইম্পোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্যা আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার ৩০ সেপ্টেম্বর সকাল ভেদভেদী টেনিস মাঠে সকাল ১০টায় মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।
শাহ আনোয়ার মিন্টুর মৃত্যুতে রাঙামাটি জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited