লংগদু প্রতিনিধি | ০২:০৪ এএম, ২০২১-০৬-২০
রাঙামাটির লংগদু উপজেলায় গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় তাছলিমা (২৬) নামে এক গৃহবধুর মৃতদেহ উদ্ধার করেছে লংগদু থানা পুলিশ। শনিবার (১৯ জুন) সকাল প্রায় ১০ টার সময় উপজেলার মাইনীমুখ ইনিয়নের গাঁথাছড়ার মিস্ত্রি টিলা গ্রামের শুক্কুর আলীর স্ত্রী তাছলিমা কে তার নিজস্ব ঘর থেকে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় মৃতদেহ উদ্ধার করে লংগদু থানা পুলিশ।
স্থানীয় ও পরিবার সুত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ ওই গৃহবধু তার স্বামী শুক্কুর আলী তাকে নানারকম ভাবে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছে। গত শুক্রবার থেকেই স্বামী ও স্ত্রী উভয়ের মধ্যে পারিবারিক বিষয়ে ঝগড়াঝাঁটি ও মনোমালিন্য চলছিলো। আজ শনিবার তার গলায় ফাঁস লাগানো মৃতদেহ উদ্ধার করা হলো।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুল আমিন বলেন, বিষয়টি শুনে আমাদের পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। আগামীকাল রবিবার (২০ জুন) সকালে লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেলা মর্গে পাঠানো হবে। বর্তমানে মেয়ের বাবা মোঃ আফসার উদ্দিন বাদী হয়ে স্বামী সহ চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। এখন হত্যায় প্ররোচনার দায়ে একটি মামলার প্রস্তুতি চলছে।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited