নিজস্ব প্রতিবেদক | ০২:৩০ এএম, ২০২১-০৬-২০
রাঙ্গামাটি শহরে কর্মহীন মহিলাদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে একশো জন মহিলাকে প্রত্যেককে ১ টি করে সেলাই মেশিন দিয়েছে রাঙ্গামাটি পৌরসভা। এছাড়া পৌর এলাকার ১৩টি সামাজিক,ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মাঝে আসবাবপত্র ও আনুষাঙ্গিক সহায়তা হিসাবে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার বিকালে বনরূপার একটি কনভেনশন হলে রাঙ্গামাটি পৌরসভা আয়োজিত এক অনুষ্ঠানে পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী মহিলাদের মাঝে সেলাই মেশিন ও সংগঠনের কর্মকর্তদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ করেন। এসময় পৌর কাউন্সিল কালায়ন চাকমা মো নুরুন্নবীসহ অন্যান্য কাউন্সিলর গণ উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য বিধি মেনে উপকারভোগীরা অনুষ্ঠানে অংশ নেন এবং বিতরণকৃত সামগ্রী গ্রহন করেন।
পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী রাঙ্গামাটি পৌরসভা নাগরিকদের নানাবিধ সুয়োগ সুবিধা বাড়াতে চেষ্টা করছে। রাঙ্গামাটিকে আধুনিক পর্যটন শহর হিসাবে গড়ে তোলার পাশাপশি শহরের নাগরিকদের আর্থসামাজিক অবস্থার যাতে উন্নতি ঘটে পরিষদ সে লক্ষ্যে কাজ করছে। রাঙ্গামাটি শহরে কর্মহীন মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য একশো জন মহিলাকে ১ টি করে সেলাই মেশিন দিচ্ছে।
এ সুবিধা নিয়ে মহিলারা স্বাবলম্বী হয়ে উঠবেন বলে তিনি আশা প্রকাশ করে বলেন এ ধরনের উদ্যোগ আগামীতে অব্যাহত থাকবে। পাশাপশি যে ১৩টি সামাজিক,ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মাঝে আসবাবপত্র ও আনুষাঙ্গিক সহায়তা হিসাবে যে সব সামগ্রী বিতরণ করা হয়েছে তাতে করে প্রতিষ্ঠানগুলো সামাজিক কর্মকান্ড এগিয়ে নিতে সক্ষম হবেন বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি সকলকে চলমান মহামারী করোনা ভাইরাস থেকে সতর্ক থাকতে যথাযথ ভাবে স্বাস্থ্য বিধি মেনে চলতে সকলের প্রতি আহবান জানান।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited