এম এইচ ইকবাল | ০৬:৫৬ পিএম, ২০২১-০৬-২৬
করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের সাপনালা পাড়া এলাকার মুক্তিযোদ্ধা মো. আব্দুল লতিফের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর সাড়ে বারোটায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মুক্তিযোদ্ধার মেয়ে পূর্ব ঘিলাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোসানার রুমির কাছ থেকে জানা যায়, অসুস্থার কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে কর্তব্যরত চিকিৎসক।
মুক্তিযোদ্ধার জামাতা ইসমাইল তালুকদার জনানা- উনার করোনা উপসর্গ ছিলো বলে ডাক্তার বলেছে উনার ২টা কিডনি নষ্ট হয়ে গেছে।
কিডনি, হার্ট, শ্বাসকষ্টসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
মুক্তিযোদ্ধার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
উল্লেখ্য করোনায় আক্রান্ত হয়ে কাউখালীতে গত ৩০ মে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর বড় ভাই ও ১৬ জুন উপজেলা পরিষদ এর চেয়ারম্যানের মাতা মারা যায়।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited