নিজস্ব প্রতিবেদক | ০৯:০২ পিএম, ২০২১-০৭-০১
করোনা প্রতিরোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের ক্রেতা শূন্য উপজেলার ঘিলাছড়ি সাপ্তাহিক হাট। বৃহস্পতিবার সকালে সরেজমিনে ঘুরে দেখা যায়, ঘিলাছড়ি বাজারে আনারস, আম, কাঁঠাল ও কলাসহ সাপ্তাহিক এই পাহাড়ি হাটে এসেছে প্রচুর ফলমূল।
কিন্তু বাজারে নেই পর্যাপ্ত ক্রেতা। ফলে দূর্ভোগে পড়েছে ফলফলাদি বিক্রি করতে আসা তিন শতাধিক কৃষক। এসময় পুলিপাড়া এলাকার কলা ও আনারস বিক্রি করতে আসা অংশি মারমা (৪০) বলেন, আজকের বাজারে কোন ব্যবসায়ী আসেনি। বাগানে আনারস পেকে পচেঁ যাচ্ছে। লকডাউনের কারণে ক্রেতা না থাকায় যে ২/১জন ক্রেতা আছে তারা একদম কম মূল্য দিতে চাইছে। করোনার কারণে চরম ক্ষতির সম্মুখীন হয়েছে এই কৃষক।
একই এলাকার শ্যামল মারমা জানান, ৫শত আনারস ও ৪কাদি কলা বাজারে আনতে যে গাড়ি ভাড়া খরচ হয়েছে ভাড়ার সেই টাকাটা পুষিয়ে তুলতে পারছেন না সে। উপজেলার সয়ন্দর পাড়ার সঞ্জিব দেওয়ান জানান, বাজারে ক্রেতা একদমই নেই। প্রতি হাটে যেখানে ২ থেকে ৩শতাধিক ব্যবসায়ী আসে। কিন্তু আজ ৪ থেকে ৫জন ক্রেতা আছে। কিন্তু দাম একেবারেই কম দিচ্ছে।
এবিষয়ে বাজার পরিচালনা কমিটির সভাপতি জীবন্ত চাকমা বলেন, করোনায় লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে শুধুমাত্র কাঁচা বাজার (তরকারী ও মৌসুমী ফল) হাটে তুলতে নির্দেশ দেওয়া হয়েছে। শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করা হয়েছে। সামাজিক দূরত্ব মেনে শুধুমাত্র নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও কাঁচা পণ্য ক্রয় বিক্রয় করা হচ্ছে। এসময় বাজার চৌধুরী নিহার বিন্দু চাকমা ও ৪নং ইউপি সদস্য সোনা বিকাশ চাকমা প্রমূখ উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited