ঝুলন দত্ত | ১১:১৮ পিএম, ২০২১-০৭-০২
কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে কাপ্তাইয়ে ইউএনও'র মোবাইল কোর্ট দেখে ভূ-দৌড় দিলেন জনতা।
শুক্রবার (২ জুলাই) বিকেল ৫ টার পর কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের বারঘোনিয়া গেইট, কেপিএম মেটারনিটি সেন্টার খেলার মাঠ এবং রেশমবাগান এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় বিজিবি সদস্য, পুলিশ সদস্য এবং কাপ্তাই উপজেলা স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে ওইদিন বিকেল ৪ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত উপজেলা সদর বড়ইছড়ি বাজার হতে কাপ্তাই উপজেলা নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুনতাসির জাহান মোবাইল কোর্ট এবং করোনা সচেতনতায় প্রচার প্রচারনা করেন। পর্যায়ক্রমে ইউএনও ৫ নং ওয়াগ্গা ইউনিয়নের হেডম্যান পাড়া, দোলন্ন্যা পাড়া, বটতলী পাড়া, সাফছড়ি, তম্বপাড়া এবং ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের বারঘোনিয়া গেইট, কেপিএম কলাবাগান, সিনেমা হল এলাকা, কলাবাগান, মিশন এলাকা এবং রেশম বাগান এলাকায় মোবাইল কোর্ট এবং প্রচার প্রচারনা চালায়।
এ সময় সরকারি আদেশ অমান্য করে অহেতুক বাহিরে ঘোরাফেরা করা ও হোটেলে বসিয়ে খাবার খাওয়ানো সহ বিভিন্ন অভিযোগে দন্ডবিধি ১৮৮ ধারা মোতাবেক ১৫ টি মামলায় সর্বমোট ১৯শ' টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালীন সময়ে উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মাহাবুব হাসান বাবু, সাবেক সাধারণ সম্পাদক স্কাউটস লিডার ট্রেইনার (এলটি) হাবিবুল হক, কাব লিডার লিটন চন্দ্র দে, উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের অফিস সুপার মোঃ সিরাজুল ইসলামসহ ৪১ বিজিবি’র সদস্য এবং পুলিশ সদস্যরা সহায়তা করেন ।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited