এম এইচ ইকবাল | ০২:৪৮ পিএম, ২০২১-০৭-০৩
কাউখালী সদর- কাশখালী সড়কের বৈদ্যুতিক খুঁটির পাশে পাহাড়ের মাটি কেটে নেওয়ার ফলে বেশ কয়েকটি খুঁটি ঝুঁকির মধ্যে রয়েছে। মাটি ধসে যেকোনো সময় বড় ধরনের দূর্ঘটনা হতে পারে বলে আশঙ্কা করছে এলাকাবাসী। অথচ দেখার কেউ নেই।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, কাউখালী উপজেলার কাশখালী সড়কের টিএন্ডটির পাহাড় থেকে মাটি কেটে পাশে রাস্তার ধারক ওয়ালের কাজে এসব মাটি ব্যবহার করা হচ্ছে । যার ফলে পাহাড় ধসের আশঙ্কার পাশাপাশি ঝুকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি যেকোনো সময় রাস্তায় হেলে পড়তে পারে।
তরুন ব্যবসায়ী আবদুল্লাহ বলেন, কাশখালী থেকে কাউখালী সদর পর্যন্ত যে বিদ্যুৎএর খুঁটি গুলো আছে প্রত্যকটা খুঁটি ঝুকিপূর্ণ। এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করে, মানুষের মাথার উপর দিয়ে বিদ্যুতের লাইন গুলো চলে গেছে, যেকোনো সময় খুঁটিগুলো ভেঙ্গে মানুষের গায়ে পড়তে পারে। এই খুঁটিগুলোর গোড়া থেকে মাটি সরে গেছে। এটা অপসারনের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি।
এ বিষয়ে কাউখালী উপজেলার বিদ্যুৎ প্রকৌশলী জানায়, এখানে বিশেষ করে পাহাড়ি এলাকার বৃষ্টির কারণে, সড়ক নির্মাণের সময় মাটি কাটা হয় আমাদেরকে না জানিয়ে। মাটি কেটে নিয়ে যাওয়ার ফলে যখন মাটি গোড়া থেকে সরে যায় তখন একটু বৃষ্টি হলেই পুলগুলো ঝুকিপূর্ণ হয়ে যাচ্ছে। তবে যারা মাটি কাটছে তাদের আমাদের জানানোর উচিত যে আমরা কাজ করতেছি আপনারা এটার ব্যবস্থা নেন। টিএন্ডটির এখানে রাস্তার কাজ করার জন্য যে আমাদের পুলের গোড়া থেকে মাটি সরিয়ে ফেলছে সেটা আমাদের না জানিয়ে ওরা কাজ করেছে। যার কারণে এই পুলটি ঝুকিপূর্ণ হয়েছে। আমরা এটি গণমাধ্যম কর্মীদের মাধ্যমে জেনেছি। খুব দ্রুতই ব্যবস্থা নেয়া হবে।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited