মাহাদি বিন সুলতান | ০৫:০৭ পিএম, ২০২১-০৭-০৪
মুজিব শতবর্ষ উপলক্ষ্যে নানিয়ারচরে গৃহ ও ভূমিহীনদের জন্য নির্মাণাধীন ঘর পরিদর্শন করলেন রাঙামাটি ডিসি।
শনিবার বিকালে উপজেলার বগাছড়ি ও বুড়িঘাট এলাকার নির্মাণাধীন ঘরসমূহ পরিদর্শন করেন, রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিল্পী রানী রায়, উপ-পরিচালক স্থানীয় সরকার (অতিরিক্ত দায়ীত্ব) মোঃ আল মামুন মিয়া, নানিয়ারচর ইউএনও শিউলি রহমান ও সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ্জ জোহরা উপমা প্রমূখ।
এসময় জেলা প্রশাসক সুবিধাভোগী পরিবার সমূহের খোঁজ খবর নেন এবং ঘর পেতে কোন প্রকার আর্থিক লেনদেন হয়েছে কিনা জানতে চান। এবিষয়ে জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ও মাননীয় প্রধাণমন্ত্রীর অঙ্গীকার ছিল যে বাংলাদেশের একটি মানুষ ও গৃহহীন থাকবে না।
তারই ধারাবাহিকতায় সারাদেশে গৃহহীন ও ভূমিহীন পরিবার পাচ্ছে একটি পাকা ঘরসহ বন্দোবস্তকৃত ভূমি। নানিয়ারচরে যে ঘরগুলো দেখেছি যথেষ্ট ভাল লেগেছে।
উল্লেখ্য, নানিয়ারচর উপজেলায় প্রথম পর্যায়ে ৩১টি ঘর এবং ২য় ধাপে ৩০টি ঘর বরাদ্দ হয়েছে। এর আগে গত ২৩জানুয়ারি ২৮টি ও ২১জুন ৩টি ঘর প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উদ্বোধন করেন এবং চাবি ও সনদ হস্তান্তর করা হয়। এছাড়াও আগামী ১৭জুলাই নির্মাণাধীন ৩০টি ঘর ভূমি ও গৃহহীন পরিবারসমূহকে বুঝিয়ে দেওয়া হবে বলে জনিয়েছেন নানিয়ারচর উপজেলা পিআইও অফিস সূত্র।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited