নানিয়ারচর প্রতিনিধি | ১১:২৯ পিএম, ২০২১-০৭-০৪
জনসাধারণকে করোনার সতর্কতা, সামাজিক দুরত্ব বজায় রাখা, মাস্ক পরিধান করা জন্য দিন রাত কাজ করে যাচ্ছে নানিয়ারচরের আনসার ও ভিডিপি সদস্যরা।কঠোর লকডাউন ঘোষনার পর ১লা জুলাই থেকে উপজেলার ইসলামপুর বউ বাজার, বগাছড়ি ও বুড়িঘাট বাজারে আনসার এবং ভিডিপি'র কার্যক্রম চলমান রয়েছে।
এবিষয়ে জানতে চাইলে উপজেলা আনসার কোম্পানি কমান্ডার খোরশেদ আলম বলেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আনোয়ার জাহেদ স্যারের নির্দেশনা মোতাবেক করোনাকে ঠেকাতে নানিয়ারচরে বিভিন্ন পয়েন্টে ৯টি টিম কাজ করছে।
উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের বিশেষ সূত্রে জানা যায়, ইসলামপুরে ভিডিপির পিসি জাহাঙ্গীর আলম, জালাল উদ্দিন ও সুলতান আলীর তত্বাবধানে তিনটি টিম কাজ করছে।
বগাছড়িতে পিসি সৈয়দ ও খোরশেদ আলমের তত্বাবধানে ২টি টিম এবং বুড়িঘাটে পিসি নুরুল হক, মিন্টু মিয়ার তত্বাবধানে ৪টি টিম কাজ করে যাচ্ছে।
বগাছড়িতে নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য জানায়, বিভিন্ন এলাকা থেকে অনেক যানবাহণ আসে। প্রতিদিন অনেক মানুষের সাথে কথা বলতে হয়। মানুষকে করোনার সতর্কতার কথা বলছি, মাস্ক পরিধানের জন্য বলছি।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আনোয়ার জাহেদ বলেন, নানিয়ারচর উপজেলার করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে, প্রাদুর্ভাবজনিত পরিস্থিতি মোকাবিলায় এবং সরকারের ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে আনসার ও ভিডিপির সদস্যরা দায়িত্ব পালন করছে।
তিনি আরো জানান, করোনাকে ঠেকাতে জনসমাগম এড়ানো, সামাজিক দুরত্ব বজায় রাখতে এবং মাস্ক পরিধান নিশ্চিত করতে নানিয়ারচরে আনসার ও ভিডিপির ৯টি টিম বিভিন্ন পয়েন্ট কাজ করছে। তারা প্রতিদিন সকাল ৬ টা থেকে রাত ৮ টা পর্যন্ত দায়িত্ব পালন করেছে।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited