ঝুলন দত্ত | ১২:৩৩ এএম, ২০২১-০৭-০৫
কাপ্তাইয়ে মদ্যপান অবস্থায় বাকবিতণ্ডার জেরে বাচিং মারমা (৪২) নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়নের কারিগর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত বাচিং মারমা ওই এলাকার অংশৈলা মারমার ছেলে।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ,সন্ধ্যায় রাইখালী বাজারে মংথোয়াই অং মারমা (৩৮) নামের এক নাপিত কথা কাটাকাটির এক পর্যায়ে বাচিং মারমাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এসময় সে মদ্যপ অবস্থায় ছিল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চন্দ্রেঘোনা খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাত ৯ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ওসি জানান, বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited