নিজস্ব প্রতিবেদক | ০১:৩৩ পিএম, ২০২১-০৭-০৫
২০২০-২০২১ অর্থবছরে কৃষি প্রণোদনা ও কৃষি পুর্নবাসন কর্মসূচির আওতায় আমন আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেছে নানিয়ারচর কৃষি বিভাগ। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে এই বীজ ও সার বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।
সোমবার (০৫ জুলাই) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে নানিয়ারচর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলার ৪টি ইউনিয়নের সুবিধাভোগী ৫০জন কৃষকের মাঝে ৫কেজি হারে উচ্চ ফলনশীল ধান বীজ ও ১০কেজি ডিএপি এবং ১০কেজি এমওপি সার বিতরণ করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী।
কৃষি বিভাগ সূত্রে জানা যায়, তালিকাভুক্ত উপজেলার ৪টি ইউনিয়ন হতে ৫০জন কৃষককে আমন ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ টিপু সুলতান, ভেটেরিনারি সার্জন ও ভারপ্রাপ্ত উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. অর্জুন দেবনাথ প্রমূখ।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited