ওমর ফারুক সুমন | ১১:৪৩ পিএম, ২০২১-০৭-০৫
সারাদেশের ন্যায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলাতেও কঠোর লকডাউন পালিত হচ্ছে। দূরপাল্লা ও অভ্যন্তরীণ যানচলাচল বন্ধ থাকায় পরিবারের ৮ সদস্যকে নিয়ে চরম বিপাকে পড়েন উপজেলার দূর্গম সাজেক ইউনিয়নের সিজুগ ছড়া গ্রামের ৬নং ওয়ার্ডের বাসিন্দা মুক্ত বিকাশ চাকমা।
খাদ্য সহায়তা চেয়ে ফোন করেন জরুরী সহায়তা নম্বর ৩৩৩ নম্বরে। ফোন পেয়েই ঢাকা থেকে যোগাযোগ করা হয় বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলামের সাথে। খুদে বার্তায় জানানো হয় খাদ্য সহায়তা চাওয়ার বিষয়টি। বার্তা পাওয়ার সাথে সাথে মুক্ত বিকাশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম।
সিজুগ ছড়া এলাকাটি দূর্গম হওয়ায় মোবাইল নেটওয়ার্ক দূর্বল থাকায় দুইদিন পর স্থানীয় সাংবাদিক ওমর ফারুক (সুমনের) সাহায্যে মুক্ত বিকাশ চাকমার সঙ্গে কথা বলে সোমবার (৫ জুন) বিকাল ৪টায় সাজেক ইউনিয়নের চেয়ারম্যান নেলসন চাকমা নয়নের মাধ্যমে প্রয়োজনীয় খাদ্য সহায়তা পৌছে দেন। খাদ্য সহায়তা পেয়ে বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান মুক্ত বিকাশ চাকমা। সেই সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলামকেও ধন্যবাদ জানান।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited