ওমর ফারুক সুমন | ০৬:৪০ পিএম, ২০২০-১০-০১
বাঘাইছড়ি পৌরসভার উগলছড়ি গ্রামে ৬ বছরের এক কন্যা শিশুকে তুলে নিয়ে ধর্ষনের চেষ্টা চালিয়েছে উগলছড়ি ৯ নং ওয়ার্ড এলাকার জসিম উদ্দিনের বখাটে ছেলে জিয়াউর রহমান (সাগর ১৮)। শিশুটি নিউলাইল্যা ঘোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী। এবিষয়ে শিশুটির মা বাদী হয়ে বাঘাইছড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন।
শিশুটির মা অভিযোগ করেন, কিছুদিন আগেও প্রতিবেশী জসিম উদ্দিনের বখাটে ছেলে জিয়াউর রহমান (সাগর) দোকানের পেছনে ডেকে নিয়ে চকলেটের লোভ দেখিয়ে ও ২০ সেপ্টেম্বর সকাল ১১ ঘটিকায় বাড়ীর আঙ্গিনা থেকে তুলে নিয়ে ঘরে টেলিভিশন দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বার পালক্রমে ধর্ষনের চেষ্টা চালায় এবং ধর্ষন চেষ্টার বিষয়ে কাউকে বললে মেরে ফেলার হুমকি দেয়। এতে শিশুটি মানসিক ও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। পরে শিশুটি তার মাকে ঘটনা খুলে বললে গ্রাম্য ডাক্তার আজগর আলীকে মেয়ের জ্বর ও শরীর ব্যাথার কথা উল্লেখ করে তার বাবা ঔষধ নিয়ে লোক লজ্জার ভয়ে ঘরেই চিকিৎসা করান।
পরবর্তীতে শিশুটির মা ঘটনাটি বখাটে জিয়াউর রহমান সাগরের মা ও স্থানীয় কাউন্সিলর নুরুল হক তালুকদারকে জানালে বখাটে সাগর বাড়ী ছেড়ে পালিয়ে যায়। কাউন্সিলর ছেলের বাবাকে বিষয়টি অবগত করে বিচারের আশ্বাস দেয় কিন্তু ছেলে পলাতক থাকায় এখনো বিচার হয়নি। এদিকে শিশুটির মা বখাটের উপযুক্ত বিচারের জন্য আইনি সহায়তা চেয়ে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সেল তথ্য সেবার জরুরী নাম্বার ১০৯তে ফোন করে বিষয়টি অবহিত করেন। পরে উপজেলা তথ্য সেবা কর্মকর্তার মাধ্যমে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ঘটনা জানালে নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু বাঘাইছড়ি থানার ওসি আসরাফ উদ্দিনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।
বাঘাইছড়ি থানার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা সেকেন্ড অফিসার এসআই মোঃ আসাদুজ্জামান বলেন আমরা সংবাদ পাওয়ার পরপরই থানার এসআই রানা বড়ুয়াকে ঘটনাস্থলে পাঠাই তবে বখাটে পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। পরে ভিকটিমদের বক্তব্য শুনে তার পরিবারকে থানায় অভিযোগ দায়ের করতে বলা হয়।
বাঘাইছড়ি থানার ওসি মোঃ আসরাফ উদ্দিন ঘটনার বিষয় শিকার করে বলেন, ঘটনাটি আমরা শুনেছি তদন্তও করেছি ভিকটিমের পরিবার থানায় এসেছেন আমরা শীঘ্রই আইনী পদক্ষেপ গ্রহন করবো।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু বলেন নারী ও শিশু নির্যাতনের বিষয়ে স্থানীয়ভাবে মীমাংসার কোন সুযোগ নেই। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পৌর কাউন্সিলরকে সতর্ক করা হয়েছে।
বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন মামুন বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক শিশুটির পরিবারকে আইনি সহায়তায় উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগীতা করা হবে।
এদিকে শিশুটির মা কান্না জড়িত কন্ঠে বলেন, মেয়ের নির্যাতনের বিষয়ে আমি উপযুক্ত আইনী সহায়তা ও বিচার না পেলে আত্মহত্যার পথ বেছে নেয়া ছাড়া কোন উপায় থাকবেনা।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited