নিজস্ব প্রতিবেদক | ১১:৪৪ এএম, ২০২১-০৭-১০
করোনা মহামারীতে বিশেষ মানবিক সহায়তা বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই জোন।
কাপ্তাই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান মাঠে শনিবার (১০ জুলাই) সকালে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় কাপ্তাই উপজেলার শতাধিক অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করেন কাপ্তাই জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর খন্দকার মোঃ মাহমুদুর রহমান (পিএসসি)।
এ সময় কাপ্তাই জোনের ক্যাপ্টেন মোঃ নাজমুস সাকিব, ক্যাপ্টেন মুশফিক আহমেদ সামিদ, কাপ্তাই জোনের সম্মানিত ক্যাপ্টেন আজিজার রহমান, কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ, কাপ্তাই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ আব্দুল মতিন হওলাদার সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ত্রাণ সহায়তার মধ্যে- চাল ৫ কেজি, ডাল ১ কেজি, আলু ১ কেজি, লবণ আধা কেজি, পেয়াজ ১ কেজি, তৈল ১ লিটার, চিনি আধা কেজি বিতরণ করা হয়।
উল্লেখ্য, করোনায় কর্মহীন পার্বত্যাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে সেনাবাহিনী নিজেদের রেশনের একটি অংশ বিতরণ করে আসছে। দুর্গম পাহাড়ি পথ পায়ে হেঁটে পাড়ি দিয়ে কাঁধে করে পাহাড়ি অঞ্চলের বাসিন্দাদের মধ্যে পৌঁছে দিচ্ছে খাদ্যসহায়তা; যাতে মানুষ খাদ্যসংকটে না পড়ে। সেনাবাহিনীর এ সহায়তা কার্যক্রম পার্বত্যাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষগুলোর জন্য একটি চলমান প্রক্রিয়া। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited