শাহ আলম | ০৯:৫৮ পিএম, ২০২১-০৭-১১
বাংলাদেশ সেনাবাহিনী, ৩০৫ পদাতিক ব্রিগেড রাঙামাটি সেনা রিজিয়নের উদ্যোগে রাঙামাটি রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকার ৮জন পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর অসহায় গরীব ও দুস্থকে নগদ অর্থ সহযোগিতা করা হয়েছে।
আজ রবিবার দুপুর ১২টায় বাংলাদেশ সেনাবাহিনী, ৩০৫ পদাতিক ব্রিগেড রাঙামাটি সেনা রিজিয়নের প্রান্তিক হলে "নিয়মিত মানবিক সহায়তা কর্মসূচি'র আওতায় এই ৮জন পাহাড়ি-বাঙালী অসহায় গরীব ও দু:স্থ মানুষের মাঝে শিক্ষা, চিকিৎসা ও অন্যান্য খরচ বাবদ সর্বোমোট ৭৫,০০০/- হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হয়।
নগদ অর্থ বিতরণকালে বাংলাদেশ সেনাবাহিনী, ৩০৫ পদাতিক ব্রিগেড রাঙামাটি সেনা রিজিয়নের বিএ-৭৪৩৫, মেজর মীর মোস্তফা কামাল (পিএসসি) উপস্থিত থেকে এ নগদ অর্থ প্রদান করেন।
এসময় মেজর মীর মোস্তফা কামাল (পিএসসি) জানান, বাংলাদেশ সেনাবাহিনী, ৩০৫ পদাতিক ব্রিগেড রাঙামাটি সেনা রিজিয়ন পার্বত্য চট্টগ্রামের তথা রাঙামাটিতে অসহায় গরীব ও দুস্থ মানুষেদের "নিয়মিত মানবিক সহায়তা কর্মসূচি'র আওতায় সহযোগিতা করে আসছেন। তারই ধারাবাহিকতায় আজ আর্তমানবতার সেবায় ৮জন পাহাড়ি ও বাঙালি দুস্থ মানুষজনের মধ্যে শিক্ষা, চিকিৎসা ও অন্যান্য খরচ বাবদ সর্বোমোট ৭৫,০০০/- হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হয়েছে।
তিনি আরও বলেন, করোনা মহামারি শুরুর পর থেকেই দেশের সংকটময় মুহূর্তে জনসাধারণের সেবায় এগিয়ে আসে বাংলাদেশ সেনাবাহিনী। করোনা মহামারি ও দেশের সংকটাপন্ন অবস্থা শেষ না হওয়া পর্যন্ত দেশের মানুষের সহায়তায় সেনাবাহিনীর এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited