নিজস্ব প্রতিবেদক | ০৮:৪৮ পিএম, ২০২১-০৭-১২
করোনাভাইরাসের প্রভাবে সবচেয়ে বেশি দুঃসময় পার করছেন দুর্গম পাহাড়ি জনপদের কর্মহীন মানুষগুলো। এ পরিস্থিতিতে পাহাড়ের কর্মহীন দরিদ্র ও প্রান্তিক মানুষদের প্রতি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সেনাবাহিনী।
সোমবার (১২ জুলাই) সকাল ১০টায় রাঙামাটি পার্বত্য জেলার দুর্গম বিলাইছড়ি উপজেলায় বিলাইছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ ইসরাত হোসেন (পিএসসি) এর নেতৃত্বে এবং ৬ বীরের ক্যাপ্টেন বদরুল হুদা আকরাম এর উপস্থিতিতে বিলাইছড়ি জোনের দায়িত্বপূর্ণ এলাকা ১নং ইউনিয়নের অন্তর্ভূক্ত সাক্রাছড়ি এলাকায় ৩০ প্যাকেট এবং দিঘলছড়ি ডাউন পাড়ায় ২৫ প্যাকেট খাদ্য সহায়তা দুস্থ ও অসহায় মানুষের ঘরে ঘরে পৌঁছে দেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।
খাদ্য সহায়তার মধ্যে- প্রতিটি পরিবারের জন্য ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ৫০০ গ্রাম লবণ, ৫০০ গ্রাম চিনি এবং ০১ কেজি তেলসহ সর্বমোট ৫৫টি পরিবারের মাঝে বিতরণ করা হয়।
এদিকে, দেশের কঠিন সময়ের এ ক্রান্তিলগ্নে এলাকার অসহায় জনগণ সেনাবাহিনীর নিঃস্বার্থ এ সহযোগীতায় অত্যন্ত খুশি।
উল্লেখ্য, করোনায় কর্মহীন পার্বত্যাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে সেনাবাহিনী নিজেদের রেশনের একটি অংশ বিতরণ করে আসছে। দুর্গম পাহাড়ি পথ পায়ে হেঁটে পাড়ি দিয়ে কাঁধে করে পাহাড়ি অঞ্চলের বাসিন্দাদের মধ্যে পৌঁছে দিচ্ছে খাদ্যসহায়তা; যাতে মানুষ খাদ্যসংকটে না পড়ে। সেনাবাহিনীর এ সহায়তা কার্যক্রম পার্বত্যাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষগুলোর জন্য একটি চলমান প্রক্রিয়া। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited