নূর হোসেন মামুন | ০৭:২১ পিএম, ২০২০-১০-০২
দেশের রাষ্ট্রয়াত্ত একমাত্র কাগজ কল 'কর্ণফুলী পেপার মিলস লিঃ’ (কেপিএম) এর ব্যবস্থাপনা পরিচালক ডা. এম. এম. এ কাদেরের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছে উপজেলা চেয়ারম্যান ও চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান।
বেসরকারি টেলিভিশন যমুনা টিভিতে গত ২৫ই সেপ্টেম্বর কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মো. মফিজুল হক ও চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবি’কে মাদকাসক্ত আখ্যায়িত করে ‘তাদের (দুই চেয়ারম্যান) বাড়িতে মাদকের আখড়া বসানো হয়’ মন্তব্য করায় প্রতিবাদ জানিয়ে প্রতিষ্ঠানটির এমডির বিরুদ্ধে কাপ্তাই প্রেস ক্লাবে শুক্রবার (২ অক্টবর) সকালে সংবাদিক সম্মেলন করেন তারা।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মো. মফিজুল হক। বক্তব্য রাখেন, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবি। উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা আ.লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. হানিফ, সাবেক রাঙামাটি জেলা পরিষদ সদস্য প্রকৌশলী রুবায়েত আক্তার সহ আরও অনেকে।
কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মো. মফিজুল হক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান সংসদে বলেছেন, কেপিএম মিলকে বাঁচানো হবে। গত অর্থ বছরে ৫৪কোটি টাকাও বরাদ্ধ দেওয়া হয় কেপিএমকে। অথচ কেপিএম এমডি বলেছেন মিলসটি বন্ধ হয়ে যাবে। মিলসটি বন্ধ করতে নানান পায়তারাও করছেন তিনি। বন্ধ করেছেন প্রতিষ্ঠানের পাল্প মেশিন সহ নানান যন্ত্রাংশ। সরকারের ভাবমূর্ত্তি ক্ষুন্ন করতে সর্বশেষ যমুনা টিভির প্রতিবেদনে জনপ্রতিনিধিদের নামে মিথ্যা, ভিত্তিহীন ঔধত্যপূর্ণ ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেছেন তার প্রতিবাদ জানাই। আমরা চাই কেপিএম বাঁচুক, আবারও ঘুরে দাঁড়াক। এ জন্য যা করণীয় সব করবো।
চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবি বলেন, কেপিএম চন্দ্রঘোনা ইউনিয়নে অবস্থিত। সকল প্রতিষ্ঠানকে সরকারি রাজস্ব প্রদানের বাধ্যবাধকতা থাকলেও গত কয়েক বছর যাবত তিনি প্রায় ১৪লক্ষ টাকার ট্যাক্স বকেয়া করেছেন। ফলে ইউনিয়নের কার্যক্রম প্রায় বন্ধের পথে। টাকা না দিয়ে উল্টো আমাকে হেয়প্রতিপন্ন করতে আমার বিরুদ্ধে মাদক সহ নানান কুৎসা রটনা করে মিডিয়াতে বক্তব্য দেন তিনি। তার এমন বক্তব্যের প্রতিবাদ জানাই। আমাদের মানহানি করার কারণে প্রচলিত আইনে তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করবো।
এ বিষয়ে যোগাযোগ করা হলে কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক ডা. এম এম এ কাদের জানান, আমি এ ধরণের মন্তব্য দুই চেয়ারম্যানের বিরুদ্ধে করিনি। আমি বলেছি সন্ধ্যার পর চন্দ্রঘোনার বিভিন্ন বাসায় মাদকের আড্ডা বসানো হয়।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited