নূর হোসেন মামুন | ০৭:৩৪ পিএম, ২০২০-১০-০২
কাপ্তাইয়ে বেড়েছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। একের পর এক ঘটছে চুরি, ছিনতাই, মারামারির ঘটনা। সর্বশেষ বৃহস্পতিবার (১লা অক্টবর) রাত ১২টায় বিদ্যুত না থাকায় কাপ্তাইয়ের শিল্প এলাকায় ব্যবসায়ী জলিল থেকে ৭০হাজার টাকা ছিনিয়ে নেয় কিশোর গ্যাংয়ের একটি গ্রুপ। এসব ঘটনায় আতঙ্ক বেড়েছে এলাকায়। প্রশাসনিক কঠোরতা কম থাকায় এমন ঘটনার সৃষ্টি হয়েছে বলে অভিমত ভুক্তভোগীদের।
স্থানীয় সূত্রে জানা যায়, কাপ্তাইয়ের নতুন বাজার, শিল্প এলাকা, জাকির হোসেন স’মিল, ওয়াগ্গার শিলছড়ি, বড়ইছড়ি, চন্দ্রঘোনার কলাবাগান, চেকপোষ্ট, বারঘোনিয়া সহ কয়েকটি এলাকায় বেড়েছে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা। স্কুল-কলেজ পড়ুয়া ১৬ বছর বয়সী কোমলমতি শিক্ষার্থীরা মাদকাশক্ত হয়ে ঘটাচ্ছে চুরি, ছিনতাই, মারামারিসহ নানান অপরাধমূলক কর্মকান্ড। গত ৩-৪ মাসে বেড়েছে এমন অপরাধের চিত্র।
ভুক্তভোগী কাপ্তাইয়ের নতুন বাজারের মুরগী ব্যবসায়ী মো. জলিল জানান, গত বৃহস্পতিবার (১লা অক্টোবার) রাত ১২টায় দোকান বন্ধ করে নিজ বাসা মুরগীর টিলা এলাকায় ফিরার পথে কিশোর গ্যাংয়ের একটি গ্রুপ মুখে কাপড় প্যাচিয়ে কাপ্তাই উচ্চ বিদ্যালয় পার্শ্ববর্তী ব্রিজের ওপর আমাকে আটক করে ব্যাগে থাকা ৭০ টাকা ছিনতাই করে পালিয়ে যায়। অন্যদিকে সম্প্রতি কাপ্তাইয়ের নতুন বাজার এলাকার ২ দোকান থেকে ৯০ হাজার টাকা চুরি, শিল্প এলাকাস্থ সজল টেলিকমের মালিককে মারধর, কেপিএমে বারঘোনিয়ায় দুই গ্রুপে মারামারির ঘটনা ঘটে।
কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ জানান, এই বিষয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখি। প্রশাসনের কঠোরতা কম থাকায় বেড়েছে কিশোর গ্যাংয়ের দৌড়াত্ম্য। স্কুল কলেজ পড়ুয়া কোমলমতি কিশোররা ঝুঁকছে মাদকের দিকে।
চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবি জানান, কাপ্তাইয়ে কর্মসংস্থানের অভাবে দারিদ্রতা বৃদ্ধি পাওয়ায় চুরি ছিনতাইয়ে ঝুঁকছে অনেকেই। আমরা সামাজিকভাবে চেষ্টা করছি এমন ঘটনা যেন পূনরাবৃত্তি না ঘটে।
কাপ্তাই থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় খুব শীঘ্রই অভিযান পরিচালনা করা হবে।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited