ঝুলন দত্ত | ০৬:৫৬ পিএম, ২০২১-০৭-১৭
“দেশের বায়ু, দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি” এই স্লোগানকে সামনে রেখে কাপ্তাই উপজেলা প্রশাসন ও স্কাউটসের যৌথ উদ্যোগে উপজেলার প্রধান প্রধান সড়কের পাশে ফলদ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচীর আয়োজন করা হয়।
শনিবার (১৭ জুলাই) সকাল থেকে বেলা প্রায় ২টা পর্যন্ত উপজেলার গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহের সামনে, শীলছড়ি স্কাউটস আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের চারপাশে, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে, নব-নির্মিত স্মৃতি স্তম্ভের চারপাশে, সর্বোপরি আশ্রয়ন প্রকল্পের অধীনে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ঘরের চারপাশ জুড়ে লাগানো হয়েছে নানা প্রজাতির উন্নত জাতের বিভিন্ন ফলজ ও বনজ ২ হাজার ৫শ' গাছের চারা।
এ সময় বৃক্ষরোপন কর্মসূচিতে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটসের সভাপতি মুনতাসির জাহানের নেতৃত্বে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্কাউটসের সম্পাদক উডব্যাজার মোঃ মাহবুব হাসান বাবু, কোষাধ্যক্ষ ও কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, উপজেলা কাব লিডার লিটন চন্দ্র দে, সহকারী কমিশনার বিপুল বড়ুয়া, স্কাউট লিডার মোঃ নুরুন নবী, স্কাউট সাজু, হৃদয়, আরমান ও মোঃ শহিদুল্লাহ।
উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান বলেন, একশ'টা গাছ থেকে যদি ৫টাও বড় হয়, তাতেও পরিবেশের জন্য ভালো। কারণ পরিবেশ রক্ষা করার জন্য গাছ লাগানোর কোন বিকল্প নেই।
এদিকে, উক্ত বৃক্ষরোপণ কর্মসূচীতে পিকাপ ভ্যানে করে নানা জাতের গাছপালা নিয়ে সকাল থেকে তিনি ছুটেছেন উপজেলার বিভিন্ন প্রান্তে। উপজেলা স্কাউটসের স্কাউট লিডার, কয়েকজন রোভার স্কাউটারদের নিয়ে এ কার্যক্রম চালিয়েছেন। তার নিজের কালেকশন থেকেই উপহার দেন প্রায় ১ হাজার ৫শ' গাছ ও বীজ। চলতি পথে সিএনজি ড্রাইভার, যাত্রী, বাজারে আসা লোকজনের মাঝেও দিয়েছেন অনেক গাছ।
তিনি আরো বলেন, এই বৃক্ষরোপণ অভিযান চলমান থাকবে। এছাড়া তিনি সকলের প্রতি আহবান জানিয়ে বলেন, যেখানেই খালি জমি পান, একটি হলেও গাছ লাগান। এগুলোই একদিন পরিবেশের সম্পদ হিসেবে মাথা তুলে দাঁড়াবে।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited