ঝুলন দত্ত | ০৯:১৪ পিএম, ২০২১-০৭-১৮
বাক ও বুদ্ধি প্রতিবন্ধী সুবিরন তঞ্চঙ্গ্যা (২৮) কে গত ১২ দিন ধরে পাওয়া যাচ্ছে না। সে কাপ্তাই উপজেলাধীন ওয়াগ্গা ইউনিয়নের ছোট পাগলী পাড়ার বাসিন্দা দেবীচরন তনচংগ্যার পুত্র।
রোববার সুবিরনের পিতা জানান, গত ৭ জুলাই সকাল আনুমানিক ৮টায় তার ছোট ছেলে সুবিরন কাউকে কিছু না বলে ঘর থেকে বের হয়ে যায়। ওইদিন সন্ধ্যা পর্যন্ত ছেলে ঘরে ফিরে না আসায় তারা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোন হদিস পাশনি। গত ১৪ জুলাই কাপ্তাই থানায় এ ব্যাপারে একটি জিডি করা হয়েছে বলে তিনি জানান। যার ডায়রি নং- ৫২২/২০২১।
ছোট পাগলী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্ঞানোদয় তনচংগ্যা বলেন, নিখোঁজ সুবিরন তার এলাকার ছেলে। বিগত ৪ বছর আগেও সে একবার ঘর থেকে কাউকে না বলে বেরিয়ে গিয়েছিল। তখন ১২দিন পর তাকে কাউখালী উপজেলা বাজার এলাকা থেকে পাওয়া যায়।
কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন বলেন, ছেলেটি বাক ও বুদ্ধি প্রতিবন্ধী। তাকে গত ৭ জুলাই হতে পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে তার বাবা দেবীচরন তনচংগ্যা গত ১৪ জুলাই কাপ্তাই থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বিষয়টা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited