নিজস্ব প্রতিবেদক | ০৬:১৮ পিএম, ২০২১-০৭-২৮
রাঙামাটি শহরের আসামবস্তিস্থ শান্তিনগর এলাকাধীন কাপ্তাই হ্রদ থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ।
বুধবার বিকেলে লাশটি হ্রদের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ বিকেলে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে গেছে বলে নিশ্চিত করেছেন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন।
স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে রাঙামাটি শহরের আসামবস্তীস্থ ৫নং ওয়ার্ডের নারকেল বাগান সংলগ্ন শান্তিনগর এলাকায় কাপ্তাই লেক থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা বাঙ্গালি যুবক আনুমানিক বয়স (৩৮-৪০) এর অর্ধগলিত লাশটি দেখে স্থানীয়দের মাঝে আতঙ্গ ছড়িয়ে পড়ে।
বিষয়টি স্থানীয়দের কাছ থেকে মুঠোফোনের মাধ্যমে জানতে পারে কোতয়ালী থানা পুলিশ। এসময় ওসি কবির হোসেন থানার এস আই মোঃ মাকসুদুল কামালকে মরদেহটি উদ্ধার করতে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশনা দেন। পুলিশ অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
কোতয়ালীথানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, মরদেহটির কোনো পরিচয় সনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে আমরা ধারনা করছি এটি কোনো মানসিক ভারসাম্যহীন লোকের মরদেহ হবে। ময়নাতদন্তের পর আমরা মরদেহটি পৌরসভার মাধ্যমে বেওয়ারিশ লাশ হিসেবে দাপন করার ব্যবস্থা নিচ্ছি।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited