বাঘাইছড়ি প্রতিনিধি | ০৬:৩৬ পিএম, ২০২১-০৭-৩০
রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভার মধ্যম পাড়া এলাকায় শুক্রবার ভোররাতে এক ভেড়ার খামারে বেওয়ারিশ কুকুরের আক্রমণের ঘটনা ঘটে। এতে কুকুরের কামড়ে খামারে থাকা ৬টি ভেড়া মারা যায় এবং বেশ কিছু ভেড়া মারাত্মকভাবে আহত হয়।
খামারটির মালিক কামাল হোসেন বলেন, প্রতিদিনের মত রাতে খামারের দরজা আটকে পাশেই নিজের ঘরে ঘুমিয়ে পড়েন তিনি। পরে ভোর রাতে হঠাৎ ভেড়ার চিৎকারে তার ঘুম ভাঙ্গে। এ সময় খামারে ছুটে এসে দেখতে পান ৮ থেকে ১০টি বেওয়ারিশ কুকুর ভেড়াগুলোকে ঘিরে ধরে কামড়াচ্ছে। তিনি কুকুরগুলোকে তাড়ানোর চেষ্টা করলে তার দিকেও তেড়ে আসে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে কুকুরগুলো পালিয়ে যায়। এরই মধ্যে ৬টি ভেড়া মারা যায় এবং বেশকিছু ভেড়া মারাত্মকভাবে আহত হয়।
পরে স্থানীয় ভেটেনারী চিকিৎসক নুরআলম সংবাদ পেয়ে খামাড়টি পরিদর্শন করে আহত ভেলাগুলোকে প্রয়োজনীয় চিকিৎসা দেন। খামারে প্রায় ৩০টি ভেড়া রয়েছে। কুকুরের আক্রমণে খামার মালিকের আনুমানিক ৫০ হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
বাঘাইছড়ি পৌরসভার প্যানেল মেয়র হুসেন কাউন্সিলর বলেন, কিছুদিন ধরে বেওয়ারিশ কুকুরের সংখ্যা বেড়েছে অনেক লোকজনকেও কামড়ে আহত করেছে। এখন সময় এসেছে এসব বেওয়ারিশ কুকুরের বিষয়ে ব্যবস্থা নেয়ার।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited