মাহাদি বিন সুলতান | ০৩:২৪ এএম, ২০২১-০৮-০৭
করোনা প্রতিরোধে সারাদেশে গণটিকার অংশ হিসেবে ইউনিয়ন পর্যায়ে টিকা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে রাঙামাটির নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য বিভাগ।
শুক্রবার সকালে মুঠোফোনে আলাপকালে প্রতিবেদককে করোনা টিকার কেন্দ্র ও টিকা প্রদানের তথ্য বিবরণী সম্পর্কে জানালেন নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডা. নূয়েন খীসা।
প্রতিবেদকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত পঞ্চাশোর্ধ নারী ও প্রতিবন্ধিদের অগ্রাধিকারের ভিত্তিতে টিকা প্রদান করা হবে। বিকাল ৩টা পর্যন্ত চলবে টিকা প্রদান কার্যক্রম। প্রতিটি ইউনিয়নে ১টি করে কেন্দ্র এবং প্রতিটি কেন্দ্রে ৩টি করে টিকার বুথ থাকবে। পূর্বে ১১তারিখ পর্যন্ত টিকা দেওয়ার কথা থাকলেও স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী শুধুমাত্র ৭ই আগষ্ট টিকা প্রদান করা হবে।
অপর এক প্রশ্নের জবাবে নূয়েন খীসা জানান, নানিয়ারচর উপজেলার ১নং সাবেক্ষং ইউনিয়নে মরাচেঙ্গী কমিউনিটি ক্লিনিক, ২নং নানিয়ারচর ইউনিয়নের সাপমারা জুনিয়র স্কুল, ৩নং ইউনিয়নে বগাছড়ি পুর্নবাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৪নং ঘিলাছড়ি উচ্চ বিদ্যালয়ে থাকবে করোনা গণটিকার কেন্দ্র।
এসময় নূয়েন খীসা আরো জানায়, স্বাস্থ্যবিধি মানতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় প্রতিটি কেন্দ্রে ১জন করে মেডিকেল এসিসটেন্ট ও স্বাস্থ্যসেবা কর্মী থাকবেন। সাথে ৩জন করে স্বেচ্ছাসেবী প্রতিটি কেন্দ্রে টিকা প্রদানে সহায়তা করবেন বলেও জানান এই স্বাস্থ্য কর্মকর্তা।
এদিকে কারা পাবেন করোনা টিকা এনিয়ে উৎকণ্ঠা দেখা দিয়েছে সাধারণ জনগণের মাঝে। স্থায়ী বাসিন্দারা মনে করছেন করোনা টিকা দিতে গিয়ে গণহারে আক্রান্তের সম্ভবনা বেড়ে যেতে পারে। সুতারং নির্ধারিত ভাবে করোনার টিকা দিলে আক্রান্তের সম্ভবনা কম হবে বলেও আশঙ্কা স্থানীয়দের।
নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল ওহাব জানান, সরকার সারাদেশে করোনা টিকার ব্যবস্থা করেছে। প্রাথমিকভাবে ইউনিয়ন পর্যায়ে টিকা দেওয়া শুরু হয়েছে। টিকাদান কর্মসূচি অব্যাহত রেখে সকলকে করোনা টিকার আওতায় আনা হবে বলেও আশাবাদী এই রাজনীতিবিদ।
এদিকে করোনা টিকা দেওয়ার বিষয়ে ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমল কান্তি চাকমা বলেন, প্রতিটি ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডে ২শত জন করে মোট ৪ইউনিয়নে ২৪০০জনকে এই টিকা দেওয়া হবে। আমরা জনপ্রতিনিধিরা জনসাধারণের মাঝে এই টিকা প্রদানে সহায়তা করে যাচ্ছি। ৫০বছরের উপরে নারী-পুরুষ ও প্রতিবন্ধিদের অগ্রাধিকার দিয়ে ২৫বছর পর্যন্ত সাধারণ জনগণ কিভাবে টিকা পেতে পারে ইউপি সদস্যগণ সেই দিক বিবেচনা করে এলাকাবাসীর মাঝে টিকা নিতে উদ্বুদ্ধ করে যাচ্ছেন।
টিকা কেন্দ্রের বিষয়ে জানতে চাইলে বুড়িঘাট ইউনিয়নের ১নং ইউপি সদস্য মোঃ আব্দুল মালেক বলেন, নির্দেশনানুযায়ী ও স্বাস্থ্যবিধি মেনে সাধারণ জনগণ কিভাবে করোনা টিকা নিতে পারে আমরা সেই বিষয়ে প্রাধান্য দিয়েই কেন্দ্র প্রস্তুত করছি।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited