নিজস্ব প্রতিবেদক | ১২:৩৭ এএম, ২০২১-০৮-১০
রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছধরার ওপর বলবৎ নিষেধাজ্ঞার মেয়াদ আরেক দফায় আরও ১০ দিন বাড়ানো হয়েছে। নিষেধাজ্ঞার চলতি মেয়াদ ১০ আগষ্টের পরিবর্তে ২০ আগষ্ট নির্ধারণ করা হয়েছে। হ্রদে পর্যাপ্ত পানি না বাড়ার কারণে মাছের প্রাকৃতিক প্রজনন সম্পন্ন না হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে, প্রশাসনিক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ সভায় সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।
রাঙামাটি জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) রাঙামাটির বিপণন ব্যবস্থাপক নৌ কমান্ডার তৌহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রনজন ঘোষ, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেলসহ প্রশাসনিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সভায় বলা হয়, কাপ্তাই হ্রদে মাছ ধরার ওপর জারি করা নিষেধাজ্ঞার মেয়াদ এর আগে ১০ আগষ্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। কিন্তু হ্রদে পর্যাপ্ত পানি না হওয়ায় মাছের প্রাকৃতিক প্রজনন এখনও সম্পন্ন হয়নি। চলতি মৌসুমে ঘোষিত নিষেধাজ্ঞায় হ্রদে তিন মাসের জন্য সব ধরনের মাছ শিকার, আহরণ ও বিপণনের ওপর ৩১ জুলাই পর্যন্ত নিষিদ্ধ ছিল। কিন্তু ওই সময়েও পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় কাপ্তাই হ্রদে পানি বাড়তে পারেনি। এ অবস্থায় হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন ও উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কায় নিষেধাজ্ঞার মেয়াদ পরবর্তী ১০ দিন বাড়িয়ে ১০ আগষ্ট নির্ধারণ করা হয়। এতেও মাছের সুষ্ঠু প্রাকৃতিক প্রজনন সম্পন্ন না হওয়ায় জনস্বার্থে বিষয়টি বিবেচনা করে চলমান নিষেধাজ্ঞার মেয়াদ আগষ্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।
রাঙামাটির কাপ্তাই হ্রদে তিন মাসের জন্য সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা ১ মে মধ্যরাত হতে কার্যকর হয়। হ্রদে কার্প জাতীয় মাছের বংশবৃদ্ধি, পোনা অবমুক্ত করে মাছের উৎপাদন বাড়াতে এবং প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে প্রতিবছর বর্ষা মৌসুমে তিন মাস মাছ শিকার বন্ধ রাখা হয়।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited