নিজস্ব প্রতিবেদক | ০২:১৮ এএম, ২০২১-০৮-১০
রাঙামাটির পৌর ও সদর উপজেলা আওয়ামীলীগসহ মহিলা আওয়ামীলীগের কমিটিগুলোতে ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে স্বজনপ্রীতির মাধ্যমে নিজেদের পছন্দমতো নতুন নতুন মেয়েদের পদ পদবী দেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযোগ করেছেন পদবঞ্চিত মনিকা আক্তার নামের এক নারী।
রোববার দুপুরে রাঙামাটির ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউটে আয়োজিত এই সংবাদ সম্মেলনে নিজেকে যুব মহিলালীগের সাবেক নেত্রী পরিচয় দিয়ে মনিকা আক্তার সাংবাদিকদের কাছে নিজের বক্তব্য তুলে ধরেন।
এসময় তিনি বলেন, আমি দীর্ঘ ১০ বছর ধরে রাঙামাটির আওয়ামী রাজনীতিতে মিটিং মিছিলে সক্রিয়ভাবে অংশগ্রহণের পাশাপাশি কর্মসূচীগুলোতে কর্মীদের নিয়ে উপস্থিত থেকেছি। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আমি দলের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করলেও রাঙামাটির দল আমাকে সঠিক মূল্যায়ন করেনি।
তিনি অভিযোগ করেন, রাঙামাটির পৌর আওয়ামীলীগের কমিটিতে তাকে রাখার কথা দিলেও শেষ পর্যন্ত কমিটিতে তার নাম রাখা হয়নি। কেন রাখা হয়নি এমন প্রশ্নের জবাব পৌর আওয়ামীলীগ থেকে শুরু করে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদকের কাছে চাইলে তারা সকলেই জানিয়েছেন,সর্বোচ্চ পর্যায় থেকে মনিকার নাম বাদ দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে মনিকা বলেন, কেন আমার নাম কমিটিতে রাখা হয়নি? আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে এর জবাব চাই। অন্যদিকে সম্প্রতি নিজের স্বামীকেও দলের অভ্যন্তরীন কোন্দলের কারনে সন্ত্রাসী হামলা করে গুরুত্বর আহত করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন মনিকা।
তিনি বলেন, আমি দল করে নিজের সর্বস্ব উজার করে দিলেও আমার দলের নেতারা দলবেধে হাসপাতালে গিয়ে আমার পাশের কেবিনের রোগিকে দেখতে গেলেও পাশের রুমেই চিকিৎসাধীন আমার স্বামীকে দেখতে যায়নি। রাঙামাটির সদর উপজেলা পরিষদ, পৌরসভা, জেলা পরিষদের কেউ মনিকার স্বামীর খোঁজ নেয়নি এমন অভিযোগ করে তিনি বলেন, আমার স্বামী বর্তমানে কৃষকলীগের রাজনীতি করে। তারপরও দল থেকে একটু খবর পর্যন্ত নেওয়া হয়নি।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited