প্রেস বিজ্ঞপ্তি | ০৭:১৫ পিএম, ২০২১-০৮-১৫
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন ও আলোচনাসভার আয়োজন করেছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ।
দিবসটি উপলক্ষে রবিবার (১৫ আগস্ট) সকাল ৯.৩০টায় বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে আলোচনাসভা, প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ এবং যুব উন্নয়ন অধিদপ্তরের চেক বিতরণ করা হয়।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, পরিষদ সদস্য সবির কুমার চাকমা, সদস্য রেমলিয়ানা পাংখোয়া, সদস্য প্রিয় নন্দ চাকমা, সদস্য নিউচিং মারমা, সদস্য ঝর্ণা খীসা, সদস্য বিপুল ত্রিপুরা, সদস্য দীপ্তিময় তালুকদার, পরিষদের নির্বাহী প্রকৌশলী বিরল বড়–য়া, সিভিল সার্জন ডা: বিপাশ খীসাসহ হস্তান্তরিত বিভাগের বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনাসভার শুরুতেই বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর পরিবারের নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও ১ মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনাসভায় স্বাগত বক্তব্য রাখেন পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম। আরও বক্তব্য রাখেন সদস্য সবির কুমার চাকমা, সিভিল সার্জন ডা: বিপাশ খীসা, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ এবং জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন।
অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে রাঙ্গামাটি জেলার ১০টি উপজেলার ১০জন প্রতিবন্ধীকে ১০টি হুইল চেয়ার প্রদান করা হয়। এছাড়া যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন ট্রেডে ১৬জন প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষণার্থীদের মাঝে আতœকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৭লক্ষ ৭০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
পরে এইদিনটি উপলক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে সরকারি শিশু পরিবার, তৈয়বিয়া তাহেরিয়া মাদ্রাসা, বায়তুশ শরফ এবং মোনঘর শিশু সদনের শিশুদের জন্য উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। এসকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব দীপংকর তালুকদার এমপি।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited