কাপ্তাই প্রতিনিধি | ০৯:৫৩ পিএম, ২০২০-১০-০৫
কাপ্তাইয়ের বড়ইছড়ি কলেজ এলাকায় বাড়িতে ঢুকে রহিমা বেগম নামের এক গৃহবধূকে পিটিয়ে ৫০ হাজার টাকা ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। একই এলাকার পার্শ্ববর্তী আবু বক্কর ফকিরের ছেলে মো. আল আমিন এমন ঘটনা ঘটিয়েছে বলে কাপ্তাই থানায় অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। অভিযুক্ত যুবক মাদকাসক্ত বলে জানিয়েছে পুলিশ।
ভুক্তভোগী আহত রহিমা বেগমের ছেলে মো. ইব্রাহিম জানান, রবিবার (৪ই অক্টোবর) সকালে প্রতিবেশী আবু বক্কর ফকিরের ছেলে মো. আল আমিন আমার বাসায় প্রবেশ করে ড্রয়ারে থাকা ৫০ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালানো চেষ্টা করে। এসময় আমার মা তাকে বাঁধা দিলে মাদকাগ্রস্ত আল আমিন আমার মায়ের মুখে-মাথায় ঘুষি দেয় এবং মেরে ফেলতে চেষ্টা করে। পরে তিনি অজ্ঞান হয়ে গেলে তাকে ধাক্কা দিয়ে খাটের কোনায় ফেলে দিয়ে চলে যায়। এই বিষয়ে কাপ্তাই থানায় অভিযোগ করা হয়েছে।
কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মো. নাছির উদ্দিন জানান, কাপ্তাই থানায় এই বিষয়ে অভিযোগ করা হয়েছে। অভিযুক্ত যুবক আল আমিন মাদকাসক্ত বলে জানতে পারি।
উল্লেখ্য, গত ২ অক্টোবর রাতে কাপ্তাইয়ের শিল্প এলাকায় ব্যবসায়ী মো. জলিলের ৫০হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। নতুন বাজার এলাকায় কয়েকটি দোকানে ৯০ হাজার টাকা চুরি হয়েছে। শিল্প এলাকায় সজল টেলিকমের মালিককে মারধর করে আহত করে কিশোরদের একটি গ্রুপ।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited