কাপ্তাই প্রতিনিধি | ০৮:৩২ পিএম, ২০২১-০৮-২০
কাপ্তাই উপজেলাধীন ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ সংলগ্ন বারঘোনিয়া গেইট এলাকায় নির্মিত হচ্ছে বঙ্গবন্ধু চত্বর। যেখানে থাকবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নান্দনিক ছবি। বঙ্গবন্ধু চত্বরের কাজও প্রায় শেষ পর্যায়ে। আগামী কিছু দিনের মধ্যে চত্বরের কাজ শেষ হতে পারে বলে জানা গেছে।
চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী জানান, রাঙামাটি জেলা পরিষদ ও চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের যৌথ অর্থায়নে নির্মিত হচ্ছে বঙ্গবন্ধু চত্বর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় এই প্রথম নির্মিত হচ্ছে বঙ্গবন্ধু চত্বর।
তিনি জানান, আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে এই চত্বরের কাজ সমাপ্ত হতে পারে এবং সমাপ্ত হলেই জাঁকজমক পূর্ণভাবে বঙ্গবন্ধু চত্বরের উদ্বোধন করা হবে।
এদিকে, চন্দ্রঘোনা ইউনিয়নে বসবাসরত কাপ্তাই উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আলিব রেজা লিমন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে নির্মিত হওয়া নান্দনিক বঙ্গবন্ধু চত্বরটি কাপ্তাই উপজেলায় একটি দৃষ্টিনন্দন স্থান হিসেবে রূপ নিবে। এবং এই বঙ্গবন্ধু চত্বরটি প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কাপ্তাই কে আরো আলোকিত করবে। বঙ্গবন্ধু চত্বর সম্পর্কে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও প্রবীন রাজনীতিবিদ এম ইসমাইল ফরিদীর দৃষ্টি আকর্ষণ করা হলে- প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কাপ্তাইয়ের মনোরম চন্দ্রঘোনাস্থ কর্ণফুলী পেপার মিলের প্রবেশমুখ বারঘোনা গেইটে "বঙ্গবন্ধু চত্বর" নির্মাণে সহযোগীতাকারী প্রতিষ্ঠান সমূহের প্রতি তিনি মোবারকবাদ জানান।
তিনি বলেন, নির্মাণ কাজ শেষে সজ্জিত অবস্থায় বঙ্গবন্ধু চত্বর দৃষ্টি গোচরে এলে এলাকাবাসী নতুন রুপে দেখবে
এ অঞ্চল কে। এই মহামানবের আদর্শে উজ্জীবিত মানুষ অনাবিল আনন্দে রাজনীতিতে আত্মনিয়োগ করতে অনুপ্রাণিত হবে। বঙ্গবন্ধু চত্বর অতিক্রম করার পর কাপ্তাই উপজেলাধীন পর্যটন স্পট গুলোর শোভাবর্ধন আরো বৃদ্ধি পাবে। যা পর্যটকদের মনিকোঠায় দোলা দেওয়াসহ পর্যটকদের বারবার কাপ্তাই আসতে প্রলুব্ধ করবে।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited