নিজস্ব প্রতিবেদক | ০৭:৪২ পিএম, ২০২১-০৮-২২
রাঙামাটির জুরাছড়ি উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গোলাবারুদ, অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদিসহ জেএসএস’র (মূল) এক সদস্যকে আটক করেছে সেনাবাহিনী।
রোববার (২২ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার মগবান ইউনিয়নের কুকিমাড়া এলাকায় জেএসএস (মূল) দলের আস্তানায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক জেএসএস সদস্যের নাম অনিল কান্তি চাকমা (৩৯)।
সেনাবাহিনী সূত্র জানা গেছে, রোববার সকালে জুরাছড়ি উপজেলা কুকিমাড়া এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেএসএস (মূল) দলের আস্তানায় অভিযান পরিচালনা করেন সেনাবাহিনী।
এসময় জেএসএস (মূল) দলের আস্তানায় অবস্থানরত সন্ত্রাসীদের সঙ্গে সেনাবাহিনীর গুলি বিনিময়ের ঘটনা ঘটে। পরবর্তীতে নিরাপত্তা বাহিনীর চাপের মুখে সন্ত্রাসীরা ওই এলাকা হতে পালিয়ে যায়। তবে কেউ হতাহত হয়নি।
পরে এলাকা তল্লাশি করে ১টি এসএমজি ও ২০ রাউন্ড এসএমজির এ্যামুনিশন, ১টি পিস্তল ও ১০ রাউন্ড পিস্তল এ্যামুনিশন, ২টি ম্যাগাজিন ৪টি দা, ১টি ছুরি, ১টি ওয়াকিটকি সেট, ২ জোড়া ইউনিফরম, ৫টি কম্বল, ১টি টুপি, ৪টি মোবাইল (২টি স্মার্ট ও ২টি নরমাল, ইলেকট্রনিক ডিভাইস, ব্যাগ, দলিল দস্তাবেজ, ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী ও অন্যান্য সরঞ্জামাদিসহ জেএসএস’র (মূল) একজন সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited