প্রেস বিজ্ঞপ্তি | ১০:২৭ পিএম, ২০২০-১০-০৫
রাঙামাটির রাজস্থলী উপজেলার বাজার পাড়া এলাকায় জেএসএস সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে জালাল উদ্দিন রিপন (২৮) নামক এক মাছ ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যা করে আজ দুপুরে জেএসএস (মূল) দলের সন্ত্রাসীরা। এ হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারের জোর দাবী জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) রাঙামাটি জেলা শাখা।
পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন জেএসএস (মূল) দলের সন্ত্রাসী কর্তৃক জালাল উদ্দিন রিপনকে ব্রাশ ফায়ার করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙামাটি জেলা শাখার সভাপতি শাব্বির আহম্মেদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান। সোমবার (০৫ অক্টোবর) সংগঠনের দপ্তর সম্পাদক মোঃ হাবিব আজম স্বাক্ষরিত গণমাধ্যমকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জেএসএস, ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীরা পাহাড়ের সকল সম্প্রদায়ের উপর হামলা, গুম, খুন করে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এসকল সন্ত্রাসীদের হাত থেকে বাঁচতে সকলে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলতে হবে। পাহাড়ের অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী সংগঠন জেএসএস ও ইউপিডিএফ এর সশস্ত্র সন্ত্রাসীদের অত্যাচারে পাহাড়ের সকল সম্প্রদায়ের মানুষ অতিষ্ট হয়ে গেছে। আজ জেএসএস ও ইউপিডিএফ হতে সাধারণ পাহাড়ী-বাঙালী কেউ নিরাপদ নয়, তাই এসকল অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে সকলে ঐক্যবদ্ধ হতে হবে।
বিজ্ঞপ্তিতে সরকারের নিকট দাবী, পার্বত্যাঞ্চলের মানুষকে সশস্ত্র সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করতে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর বিশেষ অভিযান চালানো ও সেনা ক্যাম্প বৃদ্ধি করার জোর দাবি জানানো হয়।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited