নিজস্ব প্রতিবেদক | ০৮:৫৬ পিএম, ২০২১-০৮-৩১
রাঙামাটির নানিয়ারচরে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা মিলনায়তনে মাসিক আইনশৃঙ্খলা সভার সভাপতিত্ব করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী।
এসময় উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, ভাইস চেয়ারম্যান মোঃ নুর জামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, থানা অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান, নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল ওহাব, নানিয়ারচর জোন প্রতিনিধি সিনিয়র ওয়ারেন্ট অফিসার মনু মিয়া, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূয়েন খীসা, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, উপজেলা পল্লি সঞ্চয় উন্নয়ন ব্যাংক শাখা ব্যবস্থাপক পামির দেওয়ানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা আইনশৃঙ্খলাসহ সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করেন ও পূর্বের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানান এবং করোনাকালীন সময়ে জনগণের জন্য জনপ্রতিনিধিদের বিগত কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন।
এসময় নানিয়ারচর থানা ওসি মোঃ সাব্বির রহমান বলেন, উপজেলায় নারী নির্যাতন বেড়ে গেছে। গত এক বছরে নানিয়ারচর থানার ৮টি মামলার মধ্যে ৪টিই নারী নির্যাতন মামলা হয়েছে। এসময় তিনি মিথ্যা তথ্য দিয়ে পুলিশকে হয়রানী না করারও অনুরোধ জানান।
বক্তব্যে নির্বাহী অফিসার শিউলি রহমান বলেন, নারী নির্যাতন, মাদক ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনপ্রতিনিধিদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। এসব বিষয়ে তথ্য দিয়ে প্রশাসনকে সহায়তা করবেন।
সভা শেষে উপজেলা পল্লী সঞ্চয় উন্নয়ন ব্যাংক শাখা কর্তৃক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগকে ১৫ই আগষ্ট বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে একটি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited