ওমর ফারুক সুমন | ০৩:৩৯ পিএম, ২০২১-০৯-০২
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের জারুলছড়ি গ্রামে সাপের কামড়ে স্বর্ণজ্যোতি চাকমা (৫০) ও বজ্রপাতে আয়শেন চাকমা (৩০) নামে একই গ্রামে দুই জনের মৃত্যু হয়েছে।
আয়শেন চাকমা জারুলছড়ি গ্রামে লক্ষি মনি চাকমা ও স্বর্ণজ্যোতি চাকমা হিমাংজয় চাকমার ছেলে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান জ্ঞানোজ্যোতি চাকমা।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জ্ঞানোজ্যোতি চাকমা বলেন, স্বর্ণজ্যোতি চাকমা গরুর জন্য ঘাস সংগ্রহ করতে ১ সেপ্টেম্বর বুধবার সকালে পাহাড়ে গিয়ে বিষাক্ত সাপের কামড়ে আহত হয়ে বাড়িতে এসে স্থানীয় এক পাহাড়ি কবিরাজের কাছ থেকে চিকিৎসা নেয়। পরে রাত ১০টায় নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন। এদিকে ভোর রাতে নিজ সয়ন কক্ষে বজ্রপাতে আয়শেন চাকমা মৃত্যুবরণ করেন।
একই দিনে এলাকায় দুর্ঘটনায় দুই জনের মৃত্যুর বিষয়টি মেনে নিতে পারছেনা গ্রামবাসী তাদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
সাপের কামড়ে আহত হয়ে দীর্ঘ সময় পেয়েও ডাক্তারের কাছে না গিয়ে পাহাড়ি কবিরাজের কাছে যাওয়ার বিষয়টি দুঃখজনক বলে মনে করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম।
তিনি বলেন, আমি আপনার কাছে এখনি বিষয়টি জানলাম, কেউ আমাকে জানায়নি জানলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া যেতো। মৃত ব্যক্তিদের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে সহায়তার আশ্বাস প্রদান করা হয়েছে এবং স্থানীয় ইউনিয়ন পরিষদকে কাজে লাগিয়ে গ্রামবাসীকে সচেতন করতেও ব্যবস্থা নেয়া হবে বলে নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited